করোনা ভাইরাস সম্পর্কিত সকল তথ্য ও এমসিকিউ ২০২১
করোনা ভাইরাস সম্পর্কিত সকল তথ্য ও এমসিকিউ ২০২১
প্রিয় বন্ধুরা! বর্তমানে করোনা ভাইরাস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা সামপ্রতিক হিসেবে সকল ভর্তি পরীক্ষায়, বিসিএস, সকল প্রতিযোগীতামূলক পরিক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তাই করোনা ভাইরাস সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া হল।
গত পর্বে আমরা করোনার ১ম পর্ব আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জেনেছি আজ আমরা ২য় পর্ব (বাংলাদেশ) সম্পর্কে সকল এমসিকিউ জানবো। যারা ১ম পর্ব পড়েন নাই তারা নিচের লিংকে ঢুকে শিখে নাও।
( ২য় পর্ব বাংলাদেশ)
১।প্রশ্ন : বাংলাদেশে সর্বপ্রথম কোভিড-১৯ রােগী শনাক্ত করা হয় কত তারিখে?
উত্তর : ৮ মার্চ, ২০২০।
২।প্রশ্ন : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মারা যায় কত তারিখে ?
উত্তর : ১৮ মার্চ, ২০২০।
৩।প্রশ্ন : সর্বপ্রথম বাংলাদেশের কোন জেলা লকডাউন করা হয়?
উত্তর : মাদারীপুর (শিবচর উপজেলা)।
4.প্রশ্ন : IEDCR কত সালে প্রতিষ্ঠিত হয়? পূর্ণরূপ কি?
উত্তর : IEDCR এর পূর্ণরূপহল: Institute of Epidemiology, Diseases Control and Research, প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ সালে।
৫.প্রশ্ন : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বপ্রথম বাংলাদেশের কোন ডাক্তার মারা যান?
উত্তর : ডাঃ মইনুদ্দিন। (তিনি ৭ এপ্রিল, ২০২০ এ মারা যান)
৬.প্রশ্ন : করােনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বপ্রথম বাংলাদেশের কোন সাংবাদিক মারা যান?
উত্তর : হুমায়ুন কবির খােকন।
৭.প্রশ্ন : IEDCR প্রথম কবে থেকে করােনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে?
উত্তর : ২ ফেব্রুয়ারি, ২০২০।
৮.প্রশ্ন : দেশে করােনার অনলাইন ব্রিফিংয়ের আয়ােজন কবে থেকে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর?
উত্তর : ২৩ মার্চ থেকে
তথ্য : করােনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিন ১২ আগস্ট থেকে সাময়িকভাবে বন্ধ হয়েছে।
৯.প্রশ্ন : করােনার কারনে বাংলাদেশ দোকান মালিক সমিতি সংগঠন কবে দোকানপাট বন্ধ ঘােষণা করে?
উত্তর : ২৫ মার্চ।
১০.প্রশ্ন : করােনা ভাইরাসের প্রাদুর্ভাব মােকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মােট কত টাকার চুক্তি ঘােষণা
করেছিলেন?
উত্তর : ৭২ হাজার ৭৫০ কোটি টাকা।
১১.প্রশ্ন : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান করােনায় সাহায্যের জন্য ২০১৯ বিশ্বকাপে ব্যবহৃত তার ব্যার্টটি নিলামের মাধ্যমে কত টাকায় বিক্রি করলেন?
উত্তর : ২০ লাখ টাকা।
১২.প্রশ্ন : দুই মাসের অধিক সময় সাধারণ ছুটি থাকার পর সরকারি, বেসরকারি অফিস খুলে দেওয়া হয়েছে কত তারিখ থেকে ?
উত্তর : ৩১ মে থেকে।
১৩.প্রশ্ন : দেশের আদালতে ভার্চুয়াল পদ্ধতিতে কার্যক্রম শুরু হয় কবে?
উত্তর : ১১ মে থেকে।
তথ্য : করােনাভাইরাসের সংক্রমণে উদ্ভুত প্রেক্ষাপটে ৯ মে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০’ শিরােনামে অধ্যাদেশ জারি করে সরকার। ফলে অডিও-ভিডিও বা অন্য কোনাে ইলেকট্রনিক পদ্ধতিতে তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচারকাজ পরিচালনার সুযােগ তৈরি হয়।
১৪.প্রশ্ন : সম্প্রতি কোন হাসপাতালে আগুনের শিকার হয়ে করােনা রােগী মৃত্যুবরণ করেন?
উত্তর : ইউনাইটেড হাসপাতাল, ঢাকা।
১৫.প্রশ্ন : করােনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতকে সহায়তা দিতে কত টাকা প্রণােদনা দেওয়ার ঘােষণা করে সরকার?
উত্তর : ৩০ হাজার কোটি টাকা।
তথ্য : সব ব্যাংক মিলে ঋণ দিতে পারবে ২৮ হাজার ৮৬৫ কোটি টাকা ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলাে। দিতে পারবে ১ হাজার ১৩৫ কোটি টাকা। সবচেয়ে বেশি ঋণ দেওয়ার অনুমতি পেয়েছে ইসলামী, সােনালী ও ন্যাশনাল ব্যাংক।
১৬.প্রশ্ন : করােনা মােকাবেলায় পুরাে দেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হবে বলে ঘােষণা আসে?
উত্তর : ৩ টি।
তথ্য : অধিকতর আক্রান্ত অঞ্চল লাল, অপেক্ষাকৃত কম আক্রান্ত অঞ্চলকে হলুদ এবং অনাক্রান্ত বা একেবারে কম আক্রান্ত অঞ্চল হবে সবুজ।
১৭.প্রশ্ন : করােনা প্রতিরােধ ও চিকিত্সায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে কী পরিমাণ জরুরি স্বাস্থ্যসামগ্রী দিয়েছে চীনের আলিবাবা ও জ্যাক মা ফাউন্ডেশন?
উত্তর : ছয় লাখ জরুরি স্বাস্থ্য সামগ্রী।
১৮.প্রশ্ন : করােনায় মৃতদের স্মরণে ‘কোভিড টি’ রােপণ শুরু করে কোন প্রতিষ্ঠান?
উত্তর : স্বপ্ন ৩০ নামের একটি প্রতিষ্ঠান।
তথ্য : ৫ জুন বরিশালের বাবুগঞ্জ উপজেলা থেকে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। মৃতদের স্মরণে বিভিন্ন এলাকায় ফল গাছ রােপণ করবে প্রতিষ্ঠানটি।
১৯.প্রশ্ন : সরকার করােনাকালে গণপরিবহনের ভাড়া কত শতাংশ বাড়ানাের ঘােষণা দিয়েছে?
উত্তর : ৬০ শতাংশ।
২০.প্রশ্ন : দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ কবে থেকে ১১ টি ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে?
উত্তর : ২১ জুলাই, ২০২০।
২১.প্রশ্ন : দেশের ইতিহাসে ১ম বারের মতাে ভার্চুয়াল মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হয় কবে?
উত্তর : ১৩ জুলাই, ২০২০।
২২.প্রশ্ন : করােনা আক্রান্ত বাংলাদেশী ক্রিকেটারের নাম কী?
উত্তর : মাশরাফি বিন মর্তুজা।
তথ্য : সংসদীয় আসন নড়াইল-২।
২৩.প্রশ্ন :বিশ্বের কত তম দেশ হিসেবে বাংলাদেশে করােনা ভাইরাস শনাক্ত হয়?
উত্তর : ১০৭ তম দেশ।
২৪.প্রশ্ন : বাংলাদেশ সরকার সংক্রামক আইনের কোন ধারায় সারা দেশকে করােনা ভাইরাসের জন্য ঝুঁকিপূর্ণ এলাকা ঘােষণা করেছে?
উত্তর : ১১(১) ধারা।
২৫.প্রশ্ন : করােনা ভাইরাস মহামারির কারণে সম্ভাব্য খাদ্য সংকট মােকাবেলা করতে (খাদ্য উৎপাদন বৃদ্ধি) বাংলাদেশ সরকারের সাথে কোন দেশ একযােগে কাজ করবে?
উত্তর : ভারত ।
২৬.প্রশ্ন : করােনা ভাইরাস মােকাবেলায় ADB বাংলাদেশের স্বাস্থ্যখাতে জরুরী সেবা এবং বাজেট সহায়তার জন্য কী
পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে?
উত্তর : ৬০ কোটি ২৪ লাখ ডলার।
২৭.প্রশ্ন : বাংলাদেশকে করােনা ঝুঁকিপূর্ণ ঘােষণা করা হয় কত তারিখ?
উত্তর : ১৬ এপ্রিল, ২০২০।
২৮.প্রশ্ন : Covid-19 রােগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম রােগী মারা যায় কবে?
উত্তর : ১৮ মার্চ, ২০২০
২৯.প্রশ্ন : আইইডিসিআর কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭৬
৩০.প্রশ্ন : IEDCR- পূর্ণরূপ কী?
উত্তর :পূর্ণরূপহচ্ছেঃ Institute of Epidemiology, Diseases Control and Research.
৩১.প্রশ্ন : IEDCR এর বর্তমান পরিচালক কে?
উত্তর : প্রফেসর ড. মীরজাদী সাব্রিনা ফ্লোরা।
৩২.প্রশ্ন : IEDCR এর সদর দপ্তর কোথায়?
উত্তর : মহাখালী, ঢাকা।
৩৩.প্রশ্ন : সর্ব প্রথম বাংলাদেশের নাগরিক কোন দেশে করােনা ভাইরাসে সংক্রমিত হয়?
উত্তর : সিঙ্গাপুর।
৩৪.প্রশ্ন : করােনা ভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য নাক ও গলার লালার নমুনা সংগ্রহ করার বিশেষ পরীক্ষাটির নাম কী?
উত্তর : সায়াব স্টিক।
৩৫.প্রশ্ন : করােনা ভাইরাস শনাক্তের কিট বাংলাদেশেকে সরবরাহ করেছে কোন সংস্থা?
উত্তর : WHO
৩৬.প্রশ্ন : করােনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্ব প্রথম বাংলাদেশের কোন ডাক্তার মারা যান?
উত্তর : ড. মইনুদ্দিন
৩৭.প্রশ্ন : করােনা ভাইরাস আক্রান্ত হয়ে সর্বপ্রথম কোন সাংবাদিক মারা যান?
উত্তর : হুমায়ুন কবির খােকন
৩৮.প্রশ্ন : কোভিড -১৯ রােগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম রােগী মারা যায় কবে?
উত্তর : ১৮ মার্চ, ২০২০
৩৯.প্রশ্ন : বাংলাদেশে প্রথম করােনা শনাক্ত হয় কত তারিখ?
উত্তর : ৮ মার্চ
৪০.প্রশ্ন : বাংলাদেশে প্রথম করােনা আক্রান্তে মারা যায় কত তারিখ?
উত্তর : ১৮ মার্চ ২০২০
৪১.প্রশ্ন : কত তম দেশ হিসেবে বাংলাদেশে করােনা ভাইরাস শনাক্ত হয়?
উত্তর : ১০৭তম
৪২.প্রশ্ন : বাংলাদেশকে করােনা ঝুকিপূর্ণ ঘােষণা করা হয় কত তারিখ?
উত্তর : ১৬ এপ্রিল ২০২০
৪৩.প্রশ্ন : দেশে সর্বপ্রথম কোন এলাকা লকডাউন ঘােষনা করা হয়?
উত্তর : শিবচর, মাদারিপুর
৪৪.প্রশ্ন : দেশে করােনা প্রবেশ ঠেকাতে কবে থেকে দেশের প্রবেশ পথগুলােতে থার্মাল স্ক্রিনিং পদ্ধতি চালু করা হয়?
উত্তর : ২১ জানুয়ারি, ২০২০
৪৫.প্রশ্ন : IEDCR প্রথম কবে থেকে করােনা শনাক্ত করন পরীক্ষা শুরু করে?
উত্তর : ২ ফেব্রুয়ারি, ২০২০।
৪৬.প্রশ্ন : সম্প্রতি কোন দেশ করােনা ভাইরাস শনাক্ত করন ও প্রতিরােধের যাবতীয় ওষুধ সামগ্রি বাংলাদেশ থেকে আমদানি করেছে?
উত্তর : নাইজেরিয়া
৪৭.প্রশ্ন : করোনা ভ্যাকসিন আবিষ্কারে অফিসিয়ালভাবে বাংলাদেশ কত তম?
উত্তর : ১১তম।
৪৮.প্রশ্ন : করােনাকালে মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলাদেশ কোন দেশে খাদ্যসহায়তা বিতরণ করেছে?
উত্তর : স্পেন।
৪৯.প্রশ্ন : সর্বপ্রথম বাংলাদেশের নাগরিক কোন দেশে করােনা ভাইরাসে আক্রান্ত হয়?
উত্তর : সিঙ্গাপুর।
৫০.প্রশ্ন : করােনা ভাইরাস চ্যালেঞ্জ মােকাবেলায় বাংলাদেশে কর্মরত ছয়টি আন্তর্জাতিক সংস্থা কোন দেশের সরকারের অর্থায়নে একযােগে কাজ করবে?
উত্তর : অস্ট্রেলিয়া সরকার।
সংস্থা ছয়টি হলােঃ
i) Plan International Bangladesh.
ii) Save the children,
iii) CARE Bangladesh.
iv) OXFAM
v) World vision
vi) Caritas Bangladesh.
৫১.প্রশ্ন : করােনা ভাইরাসের ক্ষতি পুষিয়ে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে সপ্রতি কোন দেশ বাংলাদেশের ভিতর দিয়ে মালবাহী ট্রেন চালুর প্রস্তাব দিয়েছে?
উত্তর : ভারত।
৫২.প্রশ্ন : করােনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ হওয়া দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবারের প্রত্যেক কে ২,৫০০ টাকা করে দিতে যাওয়া সরকারের গৃহীত কর্মসূচীর নাম কি?
উত্তর : G2B বা Government to Beneficiary বা সরকার থেকে সুবিধাভােগী।
তথ্য: প্রধানমন্ত্রী এই কর্মসূচীর কার্যক্রম উদ্বোধন করেন -১৪ মে, ২০২০।
৫৩.প্রশ্ন : করােনা ভাইরাস নমুনা সংগ্রহে দেশের কোন সরকারি প্রতিষ্ঠান কিট তৈরি করেছে?
উত্তর : Designated Reference Institute for chemical Measurements (DRICM)
তথ্য : এটি BCSIR (Bangladesh Council of Scientific and Industrial Research) এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ৬৪তম জেলা হিসেবে রাঙামাটিতে সংক্রমন চিহ্নিত হয় ৬ মে, ২০২০।
৫৪.প্রশ্ন : দেশে করােনা ভাইরাস আক্রান্ত রােগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল গুলােতে দ্রুত আইসােলেশন ইউনিট খােলার জন্য কবে সরকারি নির্দেশনা জারি হয়?
উত্তর : ২৬ জানুয়ারি, ২০২০।
৫৫.প্রশ্ন : দেশে প্রথমবারের মতাে করােনা ভাইরাসের জিন নকশা উন্মােচন করেন কে?
উত্তর : ডা. সেঁজুতি সাহা ও তাঁর বাবা অধ্যাপক সমীর সাহা।
তথ্য : ১ম বাংলাদেশি হিসেবে সেঁজুতি সাহা বিশ্ব স্বাস্থ্য সংস্থার TIMB (Polio Transition Independent Monitoring Board) সদস্য হিসেবে নিয়ােগ পান।
