কৃষি বিশ্ববিদ্যালয় গুলোর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ প্রকাশ২০২১
সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ২০২০-২১ ভর্তির বিজ্ঞপ্তি।
২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষা এখনো শুরু হয়নি। করোনার জন্য দিন দিন পিছিয়ে যাচ্ছে ভর্তি পরিক্ষা গুলো। সোমবার (১৯ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ভাইস-চ্যান্সেলর ও কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির অনলাইন সভায় কৃষি সমন্বয় ভর্তি পরীক্ষার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আজ আমরা কৃষি সমন্বয় ভর্তি পরীক্ষার নতুন তারিখ, মানবন্টন ও অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
কৃষি সমন্বয় বিশ্ববিদ্যালয় ভর্তির চূড়ান্ত বিজ্ঞপ্তি ২০২০-২০২১|Agriculture admission circular 2021
২০২০-২০২১ শিক্ষাবর্ষে কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী সাতটি বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। কৃষিতে ভর্তিচ্ছু সকল আবেদনকারীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন ।
কৃষি সমন্বয় ভর্তির নতুন চূড়ান্ত তারিখ সমূহঃ
- ভর্তির আবেদন শুরু = ২ মে
- আবেদন শেষ হবে = ১০ জুন।
- পরিক্ষা শুরু হবে =৩১ জুলাই সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
- ভর্তি পরিক্ষার ফলাফল প্রকাশ = ৫ ই আগষ্ট
- ভর্তির আবেদনের তারিখসহ ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় দৈনিক পত্রিকা ও বিশ্ববিদ্যালয়গুলো ওয়েবসাইটে (www.bsmrau.edu.bd) পাওয়া যাবে
বিশ্ববিদ্যালয় ও আসনসংখ্যা
গত বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী সাতটি কৃষি সমন্বয় বিশ্ববিদ্যালয়ে মোট ৩৫৫৫ টি আসন ছিল। । ২০২০-২০২১ শিক্ষাবর্ষে আসন সংখ্যা আরো বাড়ানো হতে পারে।
| ক্র. নং | বিশ্ববিদ্যালয়ের নাম | আসন সংখ্যা |
| ১. | বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ | ১১০৮ |
| ২. | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর | ৩৩০ |
| ৩. | শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা | ৭০৪ |
| ৪. | সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট | ৪৩১ |
| ৫. | পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী | ৫৮৭ |
| ৬. | চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম | ২৪৫ |
| ৭. | খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা | ১৫০ |
| সর্বমোট | ৩৫৫৫ |
আবেদনের ন্যূনতম যােগ্যতা
- ২০১৭/২০১৮ সালে মাধ্যমিক / সমমান এবং ২০১৯/২০২০ সালে উচ্চমাধ্যমিক/ সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে।
- এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং সর্বমােট ন্যূনতম জিপিএ ৮.০০ থাকতে হবে।
- এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় জীববিদ্যা, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত আলাদা বিষয় হিসেবে থাকতে হবে।
কৃষি সমন্বয় ভর্তি পরীক্ষার পদ্ধতিঃ
এবারের ভর্তি পরিক্ষা এমসিকিউ পদ্ধতি অনুষ্ঠিত হবে। লিখিত থাকবে কিনা তা বলা হয়নি।
ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এবং আমাদের ওয়েবসাইটে ও আপডেট তথ্য পাওয়া যাবে।
