SSC-HSC Short Syllabus 2022 Pdf download-এসএসসি-এইচএসসি পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস পিডিএফ ডাউনলোড করুন

SSC-HSC Short Syllabus 2022: এসএসসি-এইচএসসি পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী


প্রিয় বন্ধুরা।  ২০২২ সালে অনুষ্ঠিতব্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস  প্রকাশ করা হয়েছে বোর্ড এর ওয়েবসাইটে।

সএসসি-এইচএসসি পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচী ২০২২

২৭ মে ২০২১ তারিখে ঢাকা শিক্ষা বোর্ড এর ওয়েবসাইটের নোটিশবোর্ডে সকল বিভাগ/বিষয়ের সিলেবাস প্রকাশিত হয়।

করোনা ভাইরাস জনিত কারনে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে সব কিছুতেই এলোমেলো সৃষ্টি হয়। যথাসময়ে ক্লাস,  পরিক্ষা না হওয়ায় ছাত্র ছাত্রীদের মধ্যে পড়াশোনা বেঘাত ঘটে। অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ায় সম্পূর্ণ সিলেবাস শেষ করা এক প্রকার অসম্ভব হয়ে উঠে। তাই আগের পাঠ্যসূচীর বিষয়বস্তু কমিয়ে নতুন করে পাঠ্য বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে।


গত ২৬ মে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, নতুন সিলেবাস প্রকাশের তথ্য নিশ্চিত করেছিলেন। পরে ২৭ মে ঢাকা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে,নতুন সিলেবাস প্রকাশ ও বোর্ডের ওয়েবসাইটে আপলোডের বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তাই  বোর্ডের ওয়েবসাইটে সকল তথ্য পাওয়া যাবে।


প্রকাশিত নতুন পাঠ্যসূচী অনুযায়ী ২০২২ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

সিলেবাস


এসএসসি শিক্ষার্থীদের জন্য  সিলেবাস এর সময় দেওয়া হয়েছে  ১৫০ দিন এবং এইচএসসি সিলেবাসের জন্য  ১৮০ দিন।
এই সময়ের মধ্যে নতুন সিলেবাস সম্পূর্ণ শেষ করতে হবে। সম্পূর্ণ সিলেবাস পাঠদান শেষে এসএসসি ও এইচএসসি  পরিক্ষা দুটি অনুষ্ঠিত হবে।


স্কুল-কলেজ খোলা হলে নতুন প্রণীত পাঠ্যসূচী অনুযায়ী পাঠদান শেষে, সংশ্লিষ্ট পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।


SSC-HSC Short Syllabus 2022 (PDF Download) এসএসসি ও এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস পিডিএফ ডাউনলোড। 

 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের সুবিধার জন্য নতুন প্রণীত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী পিডিএফ ফাইল গুগল ড্রাইভে নিচের লিংকের ঠিকানায় সংরক্ষণ করা হয়েছে।

তোমরা  নিচের লিংক থেকে ডাউনলোড করে নাও। 


এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস পিডিএফ লিঙ্কঃ ডাউনলোড করুন 

এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস পিডিএফ লিঙ্কঃ ডাউনলোড করুন


ডাউনলোড করতে কোন সমস্যা হলে আমাদের জানানোর অনুরোধ রইলো। ধন্যবাদ 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url