বেলা ফুরাবার আগে (Bela furabar age) আরিফ আজাদ পিডিএফ ডাউনলোড করুন।

 
বেলা ফুরাবার আগে (Bela furabar age) আরিফ আজাদ পিডিএফ (PDF) ডাউনলোড করুন।

বেলা ফুরাবার আগে (Bela furabar age) আরিফ আজাদ পিডিএফ (PDF) ডাউনলোড করুন। 

বেলা ফুরাবার আগে pdf -লেখক আরিফ আজাদ এর বর্তমান সময়ের সবথেকে আলোচিত ও জনপ্রিয় একটি বই। বই এক কথায় অসাধারণ ও শিক্ষামূলক। বইটি স্পেশালি যুবক দের জন্য তাদের দ্বীনের পথে আসার সম্পূর্ণ গাইডলাইন এই বইটি।


বেলা ফুরাবার আগে(Bela Furabar Age) বইটি রিভিউ।

আলহামদুলিল্লাহ! অবশেষে! বেলা ফুরাবার আগে-Bela furabar age  লেখক আরিফ আজাদ । বইটি সম্পর্কে খুব বেশিকিছু সম্ভবত কোথাও প্রকাশ করেনি । অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ‘বইটি কি সম্পর্কে?' বইটি আসলে লেখক আরিফ আজাদ নিজেকে নিয়ে লিখেছেন। তবে না,এটা লেখকে আত্মজীবনী টাইপ কোন গ্রন্থ নয়। এই বইটা আরিফ আজাদের জীবনের চলার পথে এমনকিছু অভিজ্ঞতার সমাহার অন্তর্ভুক্ত করেছেন, যে অভিজ্ঞতাগুলাে তিনি সময়ের ঘাত-প্রতিঘাতে অর্জন করেছেন,সেগুলাে নিয়েই বইটি সাজিয়েছেন।


বইটি নিয়ে লেখক আরিফ আজাদ বলেছেন, আমার অনেকদিনের স্বপ্ন আমি আমাদের দেশের যুবকদের নিয়ে কাজ করবাে। এদেশের যে বিশাল তরুণসমাজ রয়েছে, যারা দ্বীনের পথে আসার জন্য মুখিয়ে আছে, কিন্তু সঠিক নির্দেশনা বা সঠিক গাইডলাইন না পাওয়ায়, কিংবা নিজের মধ্যে জিইয়ে থাকা জাহিলিয়াতকে তাড়িয়ে, নতুন ভােরের সােনারঙা রােদে নিজেকে আরেকবার রাঙিয়ে নেওয়ার অপেক্ষায় যে দুর্বার তারুণ্যরা  অপেক্ষমান, তাদের সাথে আমি একান্তে, নিবিড় ভালােবাসায় গল্প করবাে। আমার সেই গল্পের একটি খসড়ার নাম, ‘বেলা ফুরাবার আগে।


দ্বীন পালন করতে গিয়ে একজন যুবক, অথবা একজন মুসলমান বর্তমান সময়ে যে বাধার সম্মুখীন হয়, সেই বাঁধাগুলো অতিক্রমের গল্পই বলা যায় এই বইটাকে। অথবা, দ্বীনে আসার জন্য যাদের হৃদয়ে নিদারুন ছটফটানি আছে,যারা দ্বীনের পথে আসতে মুখিয়ে আছে কিন্তু বুঝতে পারছেনা কিভাবে, কোন উপায়ে বা কোন পদ্ধতিতে  তারা স্রেফ ‘শুরু’ করবে, তাদের জন্যই এই বই। এই বইটাতে আমি আমাকে নিজেকে নিয়ে কথা বলেছি। আমার নিজের ভুল নিয়ে, সেই ভুল থেকে কিভাবে বের হয়েছি, তা নিয়ে। একজন যুবক হয়ে, অন্যসকল যুবকদের জন্য আমি এই বইটিকে দ্বীনে ফেরার জন্য একটা ছোট্ট গাইডলাইন হিসেবে দাঁড় করিয়েছি, আলহামদুলিল্লাহ্‌।


এই বইতে আমি এমনকিছু অধ্যায় অন্তর্ভুক্ত করেছি, যা হয়তো আমাদের নিত্যদিনকার জীবনে, কোন না কোনোভাবে প্রাসঙ্গিক। হয়তো আমরা সেগুলো নিয়ে এক কঠোর, কঠিন সংগ্রামে লিপ্ত, কিংবা সেই সংগ্রামে আমরা একেবারে পর্যদুস্ত। যেমন, ‘মন খারাপের দিনে’ অধ্যায়টিতে আমি আমাদের জীবনের কিছু হতাশা নিয়ে কথা বলেছি। জীবনে বারবার আমরা হতাশ হয়ে যাই। এমন মন খারাপের দিনে, ইসলাম আমাদের জন্য যে সুন্দর আর চমৎকার দিকনির্দেশনা রেখেছে, তা কি আমরা জানি? অন্য একটি অধ্যায়ের নাম, ‘আমার এতো দুঃখ কেনো’। দুঃখ তো আমাদের সকলের জীবনে, কম-বেশি সবারই আছে, পৃথিবীতে দুঃখ ব্যতিত কেউ নেই। কিন্তু, মাঝে মাঝে আমরা নিজেকে বলে বসি, ‘আমার সাথেই কেনো বারবার এমন হয়?’ কেনো হয় সেই কারণের সন্ধান আমি করেছি এই অধ্যায়টাতে, এবং ইসলামের আলোকে, আমি দেখানোর চেষ্টা করেছি এর সমাধান।


আমরা ফযরের সালাতে জাগতে পারিনা। কি বিশাল এক ব্যর্থতা এটা আমাদের জন্য। ফযরের সালাত নিয়ে এই বইতে থাকছে বিশাল এক অধ্যায়, নাম- ‘আমি হবো সকাল বেলার পাখি’। খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যুবকদের জন্য, যারা হারাম রিলেশানশীপে জড়িয়ে, তাদের জন্য এই বইতে থাকছে সবচেয়ে বড় অধ্যায়টাই। নাম- ‘আমরা তো স্রেফ বন্ধু কেবল’। আর, আমরা যারা সালাতে অমনোযোগি, সালাতে দাঁড়ালেই যাদের মন আকাশ-পাতাল ঘুরাঘুরি করে, তাদের জন্য এই বইতে দাওয়া হিশেবে আছে, ‘সালাতে আমার মন বসেনা’ অধ্যায়।


আমি বিশাল একটা পরিবর্তনের স্বপ্ন দেখি, ইনশাহআল্লাহ সেই পরিবর্তনের পথে, আমার খুব সামান্য অবদান এই বইটা। যাদের উদ্দেশ্য করে লিখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া’তায়ালা যদি তাদের জন্য এই কাজটাকে কবুল করেন, তাতেই সার্থকতা।





আরো পড়ুন:


বেলা ফুরাবার আগে/Bela Purabar Age সূচিপত্রঃ

✔️ বেলা ফুরাবার আগে
✔️ মন খারাপের দিনে
✔️ আমার এতো দুঃখ কেনো
✔️ আমার সাথেই কেনো বারবার এমন হয়?
✔️ সালাতে আমার মন বসেনা
✔️ আমি হবো সকাল বেলার পাখি
✔️ আমরা তো স্রেফ বন্ধু কেবল
✔️ চোখের রোগ
✔️ বলো, সুখ কোথা পাই
✔️ বেলা ফুরাবার আগে
✔️ মেঘের কোলে রোদ হেসেছে
✔️ যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা
✔️ চলে যাওয়া মানে প্রস্থান নয়
✔️ বসন্ত এসে গেছে
✔️ তুলি দুই হাত করি মোনাজাত
✔️ চলো বদলাই


"বেলা ফুরাবার আগে" বইটি যেখানে পাবেন 

বেলা ফুরাবার আগে -আরিফ আজাদ এর বইটি বর্তমান সকল স্টেশনারি দোকানে পাবেন। আবার অনলাইনে  রকমারি.কম এ পাবেন। আরো বিভিন্ন অনলাইন বুক ষ্টোরে পাবেন কেউ চাইলে অর্ডার করতে পারেন।

আবার বইটি প্লে স্টোরে ও পাবেন ইচ্ছা করলে কেউ অ্যাপ ডাউনলোড করে ও পড়তে পারবেন। অ্যাপ লিংক : বেলা ফুরাবার আগে 



বেলা ফুরাবার আগে পিডিএফ(PDF) ডাউনলোড লিংক:

বেলা ফুরাবার আগে পিডিএফ ডাউনলোড করুন এই লিঙ্কে ক্লিক করুনঃ বেলা ফুরাবার আগে-আরিফ আজাদ 

ডাউনলোড করুন/download/button


বিশেষ সতর্কতা: প্রিয় পাঠক! আমরা কোন বইয়ের পিডিএফ ভার্সন তৈরি কিংবা সংরক্ষণ করিনা। শুধুমাত্র অনলাইন থেকে সংগৃহীত ডাউনলোড লিংক শিক্ষামূলক এবং প্রচারণার উদ্দেশ্যে শেয়ার করে থাকি। কিন্ত আমরা সকল বইয়ের লেখক, প্রকাশক এবং স্বার্থ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি কপিরাইট ইস্যুতে সম্পূর্ণ শ্রদ্ধাশীল রয়েছি। কোন লেখক যদি আমাদের সাইট থেকে উক্ত লিংক রিমুভ করতে চান। তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো । আমরা ২৪ ঘন্টার মধ্যে উক্ত বইয়ের ডাউনলোড লিংক মুছে ফেলব। ইনশাআল্লাহ alert-warning






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url