করোনা ভাইরাস সম্পর্কিত সকল এমসিকিউ (MCQ)ও তথ্য ২০২১

 

করোনা ভাইরাস সম্পর্কিত সকল এমসিকিউ (MCQ)ও তথ্য ২০২১


করোনা ভাইরাস সম্পর্কিত সকল এমসিকিউ (MCQ)ও তথ্য ২০২১

আসালামু আলাইকুম ।

প্রিয় বন্ধুরা!  বর্তমানে সব থেকে আলোচিত বিষয় হচ্ছে কোভিড-১৯ বা করোনা ভাইরাস। দিন দিন অবস্থা খারাপ এর দিকে যাচ্ছে। দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। তাই আমাদের উচিত সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা ।


করোনা ভাইরাস সম্পর্কিত সকল এমসিকিউ (MCQ)


বর্তমানে করোনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে ও পড়াশোনা থমকে নেই। যে যার মত পড়াশোনা চালিয়ে যাচ্ছে। 

ভার্সিটি ভর্তি পরীক্ষা ও সঠিক সময় হবে। তাই তোমাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক সাধারণ জ্ঞান এর একটি অংশ সামপ্রতিক। সামপ্রতিক থেকে সবসময়ই ভর্তি পরীক্ষায়, বিসিএস এমনকি সকল চাকরির পরিক্ষায় ও প্রশ্ন আসে। তাই বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বিষয় করোনা ভাইরাস  সম্পর্কে সকল তথ্য ও এমসিকিউ জানবো। 


আরো পড়ুনঃ


১ম পর্ব (আন্তর্জাতিক)

১.প্রশ্ন : করােনাভাইরাস কী ধরণের ভাইরাস?
উত্তর : আরএনএ ভাইরাস।

২.প্রশ্ন : মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে পৃথিবীতে এমন কত ধরনের করােনা ভাইরাস রয়েছে?
উত্তর : ৭ ধরনের।

৩.প্রশ্ন : করােনাভাইরাস কত সালে আবিষ্কার হয়?
উত্তর : ১৯৬০ সালে।
তথ্য : ১৯৬০ সালে  মধ্যপ্রাচ্যে ব্রঙ্কাইটিস আক্রান্ত দুটি মুরগী এবং সর্দিকাশি আক্রান্ত দুজন মানুষের কফে প্রথম এই করোনা ভাইরাস পাওয়া যায়।

৪.প্রশ্ন : কোভিড-১৯ কবে নামকরণ করা হয়?
উঃ ১১ ফেব্রুয়ারি, ২০২০

৫.প্রশ্ন :সর্ব প্রথম করােনা রােগী শনাক্ত হয় কবে?
উত্তর : ৩১ ডিসেম্বর, ২০১৯।

৬.প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) কবে করােনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘােষণা করে?
উত্তর : ১১ মার্চ।
তথ্য : ৩১ ডিসেম্বর, ২০১৯ সালে চীনের হুবেই প্রদেশের উহান শহরে সর্বপ্রথম করােনাভাইরাস সনাক্ত হয়। ৭ জানুয়ারি, ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) এর নামকরণ করে নভেল করােনাভাইরাস। প্রথম এই ভাইরাস শনাক্ত করেন চক্ষু বিশেষজ্ঞ ডা. লি ওয়েন লিয়াং।

৭.প্রশ্ন : CovID-19 রােগটির বহনকরে যে ভাইরাস তার নাম কি?
উত্তর : SARS-COV-2

৮.প্রশ্ন : বিজ্ঞানীরা কবে Covid-19 কে করােনা ভাইরাস গােত্রের বলেন?
উত্তর : ৯ জানুয়ারি, ২০২০

৯.প্রশ্ন : করােনা ভাইরাস সর্ব প্রথম ইউরােপের কোন দেশে সনাক্ত  হয়?
উত্তর : ফ্রান্স

১০.প্রশ্ন : করােনা ভাইরাস নিয়ে সতর্ককারী চিকিৎসকের নাম কি?
উত্তর : লি ওয়েনলিয়াং

১১.প্রশ্ন : লি ওয়েনলিয়াং কবে মারা গিয়েছিলেন?
উত্তর : ৬ ফেব্রুয়ারি, ২০২০

১২.প্রশ্ন : WHO কবে বৈশ্বিক অবস্থা জারি করে?
উত্তর : ৩০ জানুয়ারি, ২০২০

১৩.প্রশ্ন : করােনাভাইরাসের প্রজাতির নাম কি?
উত্তর : 2019 Novel Corona Virus

১৪.প্রশ্ন : চীনের পর প্রথম সর্ব প্রথম কোন দেশে করােনা ভাইরাস শনাক্ত হয়?
উত্তর : থাইল্যান্ড

১৫.প্রশ্ন : আমেরিকার কোন দেশে সর্বপ্রথম করােনা শনাক্ত হয়?
উত্তর : আর্জেন্টিনা।

১৬.প্রশ্ন : করােনা ভাইরাসের কারনে স্থগিত হওয়া ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল লীগ ‘প্রিমিয়ার লীগ' পুনরায় আবার কবে চালু হয়?
উত্তর : ১৭ জুন ২০২০

১৭.প্রশ্ন : করােনা সম্পর্কিত বিষয় নিয়ে ব্যর্থতার কারণে প্রথম কোন দেশের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেন?
উত্তর : ব্রাজিল

১৮.প্রশ্ন : সর্বপ্রথম  কোন দেশ নিজেদের করােনামুক্ত দেশ হিসেবে ঘােষণা করেন?
উত্তর : নিউজিল্যান্ড

১৯.প্রশ্ন : করােনা ভ্যাকসিন আবিষ্কারে জন্য  মার্কিন সরকারের গৃহীত পদক্ষেপের নাম কী?
উত্তর : Operation warp speed

২০.প্রশ্ন : “আপনার মা-বাবাকে বাঁচান, আপনার দাদা-দাদি’কে বাঁচান, দয়া করে আমাদের নির্দেশনাগুলাে মেনে চলুন” এটা করােনা মােকাবেলায় মানুষ কে সতর্কতার জন্য  কোন দেশের স্লোগান ছিল?
উত্তর : গ্রিস।

২১.প্রশ্ন : ওসিডি (OCD) কী?
উত্তর : অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার (ওসিডি)।

২২.প্রশ্ন : পিপিই কী?
উত্তর : পারসােনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট।

২৩.প্রশ্ন : পালস অক্সিমিটার কী?
উত্তর :  পালস অক্সিমিটার হল মাপারযন্ত্র।
যা হৃদস্পন্দন ও শরীরে অক্সিজেনের মাত্রা মাপার কাজে লাগে।

২৪.প্রশ্ন : দীর্ঘদিন বন্ধ থাকার পর নিউইয়র্ক নগরীর বেশ কিছু ক্ষেত্র খুলে দেওয়া হয়েছে কবে?
উত্তর : ৮ জুন

২৫.প্রশ্ন : Covid-19 রােগটি প্রথম কোথায় ও কবে শনাক্ত করা হয়?
উত্তর : ৩১ ডিসেম্বর ২০১৯, চীনের উহান নগরীতে ।

২৬.প্রশ্ন : বিজ্ঞানীরা কবে Covid-19 কে সার্স ( SARS-COV-2) করোনা ভাইরাস গােত্রের বলেন?
উত্তর : ৯ জানুয়ারি, ২০২০।

২৭.প্রশ্ন : করােনা ভাইরাস নিয়ে সতর্ককারী চিকিৎসকের নাম কী?
উত্তর : ডাঃ লি ওয়েনলিয়াং।
তথ্য : তিনি ৬ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে মারা যান, তিনি একজন চক্ষু বিশেষজ্ঞ ছিলেন।

২৮.প্রশ্ন : করোনা ভাইরাসে প্রথম মৃত্যু হয় কবে?
উত্তর : ১১ জানুয়ারি, ২০২০ চীনে।

২৯.প্রশ্ন : WHO COVID-19 কে Pandemic বৈশ্বিক মহামারী হিসেবে ঘােষণা দেয়?
উত্তর : ১১ মার্চ, ২০২০।

৩০.প্রশ্ন : চীনের বাইরে COVID-19 করােনা ভাইরাসে প্রথম মৃত্যু হয় কোথায়?
উত্তর : ফিলিপাইন।

৩১. প্রশ্ন : WHO কবে বৈশ্বিক অবস্থা জারি করে?
উত্তর : ৩০ জানুয়ারি, ২০২০।

৩২.প্রশ্ন : করোনা ভাইরাস সর্বপ্রথম ইউরােপের কোন দেশে ধরা পড়ে?
উত্তর : ফ্রান্স।

৩৩.প্রশ্ন : চীনের পর প্রথম কোন দেশে করােনা ভাইরাস শনাক্ত হয়?
উত্তর : থাইল্যান্ড।

৩৪.প্রশ্ন : করােনা ভ্যাকসিন আবিষ্কারে মার্কিন সরকারের গৃহীত পদক্ষেপের নাম কি?
উত্তর : Operation warp speed.

৩৫.প্রশ্ন : দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম কোন দেশে করােনা ভাইরাসের রােগী শনাক্ত করা হয়?
উত্তর : নেপাল (২৪ জানুয়ারি, ২০২০)
তথ্য : দ্বিতীয় শ্রীলঙ্কা (২৭ জানুয়ারি, ২০২০)

৩৬.প্রশ্ন : কল্লোনা মােকাবেলায় উন্নয়নশীল দেশগুলাের জন্য ইউই কত ডলারের সহায়তা প্যাকেজ ঘােষণা করেছে?
উত্তর : ২ হাজার কোটি ডলার।

৩৭.প্রশ্ন : করােনা ভাইরাস চিকিৎসায় আলােচিত “হাইড্রক্সিক্লোরােকুইন” মূলত কিসের ওষুধ?
উত্তর : ম্যালেরিয়া।

৩৮.প্রশ্ন : ইউরােপের ১ম করােনামুক্ত দেশ কোনটি?
উত্তর : সােভেনিয়া।।

প্রশ্ন : করােনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে আইসিসি ক্রিকেট বলে কী মিশাতে নিষেধ করেছেন?
উত্তর : মুখের লালা।

৩৯.প্রশ্ন : বিশ্বের ১ম দেশ হিসেবে করােনা ভাইরাসের ভ্যাকসিন অনুমােদন দিয়েছে কোন দেশ?
উত্তর : রাশিয়া

৪০.প্রশ্ন : বিশ্বের প্রথম দেশ হিসেবে করােনার টিকার অনুমােদন দিয়েছে কোন দেশ?
উত্তর : রাশিয়া।

৪১.প্রশ্ন : ৫ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত বিশ্বে করােনায় আক্রান্ত দেশ ও অঞ্চল কয়টি?
উত্তর : ২১৫ টি।

৪২.প্রশ্ন : পশ্চিমবঙ্গে প্রথম করোনা শনাক্ত হয় কবে?
উত্তর : ১৮ মার্চ।

৪৩. বর্তমানে করোনা আক্রান্তের দিক দিয়ে সবার উপরে কোন দেশ?
উত্তরঃ আমেরিকা, প্রায় ৩২ লাখ।

৪৪. আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে কোন দেশ?

উত্তরঃ ভারত প্রায় ১৩ লাখ

৪৫.আক্রান্তের দিক দিয়ে তৃতীয় দেশ কোনটি?

উত্তরঃ ব্রাজিল

৪৬.করোনায় সব থেকে বেশি মৃত্যু হয়েছে কোন দেশে?

উত্তরঃ আমেরিকা

৪৭.করোনায় মৃতের দিক দিয়ে দ্বিতীয় দেশ কোনটি?

উত্তরঃ ব্রাজিল

প্রিয় বন্ধুরা তোমাদের কোন মন্তব্য থাকলে কমেন্ট করে জানাও। আগামী পর্বে বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। ধন্যবাদ


 

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url