সোনালী,রূপালীও প্রবাসী কল্যাণে নবম গ্রেডে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২১
সোনালী,রূপালীও প্রবাসী কল্যাণে নবম গ্রেডে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২১
আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুরা আজ আমরা কথা বলবো বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত তিনটি ব্যাংকের সমন্বিত বিজ্ঞপ্তি সম্পর্কে।
সমন্বিত তিন ব্যাংকে লোকবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।তিনটি ব্যাংক হল
- সোনালী ব্যাংক লিমিটেড,
- রূপালী ব্যাংক লিমিটেড ও
- প্রবাসীকল্যাণ ব্যাংক
আবেদনকারীর যেসব যোগ্যতা প্রয়োজনঃ
১। শিক্ষাগত যোগ্যতা
১.যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলে (মেকানিক্যাল) চার বছর মেয়াদি স্নাতক।
২.মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ২টি প্রথম বিভাগ থাকতে হবে।
৩.কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
২।পদের নাম ও সংখ্যা
‘ঊর্ধ্বতন কর্মকর্ত (সহকারী প্রকৌশলী–মেকানিক্যাল)’ (২০১৯ সালভিত্তিক), পদের সংখ্যা ৩।
৩। বেতন স্কেল
জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর টাকা ২২০০০-২৩১০০... ...৫০৫৩০-৫৩০৬০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।
৪।আবেদন ফি
যারা পরীক্ষা দিবে তাদের জন্য আবেদন ফি দিতে হবে আগ্রহী প্রার্থীদের। অফেরতযোগ্য ২০০ টাকা, যা ডাচ্–বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ে ‘রকেট’–এর মাধ্যমে প্রদান করতে হবে।
৫।বয়স
ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ১ মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।
৬।আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (https://erecruitment.bb.org.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আগামী ৬ মে পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন।


