ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ও সকল তথ্য
ভর্তি পরীক্ষার আর কিছুদিন বকি এখনো । বিশ্ববিদ্যালয় ভর্তি আগ্রহীরা সবাই তাদের নিজ নিজ প্রস্তুতি নিয়ে ব্যস্ত । বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ন অংশ হল প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সকল তথ্য ভাল ভাবে জানা । কারন সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ম ও বিষয় এক নয় । আবার কিছু বিশ্ববিদ্যালয়ের জন্য তাদের নিজেদের আলাদা নিয়ম থাকার কারনে আলাদাভাবে প্রস্তুতি নিতে হয় । এমন কি একই বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ভিন্ন ইউনিট থাকার কারনে প্রতিটা ইউনিট এর জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে হয়। তাই আমি তোমাদের জন্য প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ইউনিটের জন্য সার্কুলার রিভিউ। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটের সকল তথ্য নিয়ে আলোচনা করব ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের অধীন বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসী, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনােলজি অনুষদ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনােলজি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। স্নাতক (সম্মান) প্রােগ্রামে ফার্মেসী অনুষদে ৫ (পাঁচ) বছর মেয়াদী এবং অন্যান্য অনুষদ ও ইনস্টিটিউট-এ ৪ (চার) বছর মেয়াদী।
'ক' ইউনিটে আবেদনের ন্যূনতম যোগ্যতা
প্রতিটা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ইউনিটের জন্য আলাদাভাবে যোগ্যতা প্রয়োজন। 'ক' ইউনিটে আবেদনের জন্য অবশ্যই ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২০ সালে বিজ্ঞান/কৃষিবিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক অথবা মাদ্রাসা বাের্ডের বিজ্ঞান শাখায় পাশ করতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (বা সমমানের) পরীক্ষার প্রতিটিতে পৃথকভাবে ৪র্থ বিষয়সহ ন্যূনতম ৩.৫ জিপিএসহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৮.৫ হতে হবে।
আরো পড়ুন!
- ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি সকল তথ্য ও মানব বন্টন ২০২০-২১
- সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন ও তারিখ।
আবেদন
ভর্তি পরীক্ষার তারিখঃ ২১ মে ২০২১
প্রযোজ্য বিভাগ: বিজ্ঞান বিভাগ
মোট অনুষদ: ১০টি
মোট বিভাগ: ৩২টি
আসন সংখ্যা: ১৭৯৫ টি
আবেদন ফি: ৪৫০
আবেদনের লিংক: admission.eis.du.ac.bd
ক ইউনিট ভর্তি পরীক্ষার মানবন্টন
২০২০-২১ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিট ভর্তি পরীক্ষার মানবন্টনে পরিবর্তিত হয়েছে । এমসিকিউ পরীক্ষার নম্বর থাকবে ৬০ অন্যদিকে লিখিত পরীক্ষার মোট নম্বর থাকবে ৪০। এমসিকিউ ও লিখিত পরীক্ষার প্রত্যেকটির জন্য আলাদাভাবে ৪৫ মিনিট সময় থাকবে ।
ক ইউনিট পরীক্ষার পাশ নম্বর
ক ইউনিটের পাশ নাম্বার কত হবে এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত গ্রহন করা হয় নি । সিদ্ধান্ত হলে আমরা জানিয়ে দিবো।
মেধাস্কোর ও মেধাক্রম
- মােট ১০০ নম্বরের ভিত্তিতে প্রার্থীদের অর্জিত মেধাস্কোরের ক্রমানুসারে মেধা তালিকা তৈরি করা হবে। এজন্য
মাধ্যমিক/o-Level বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত/হিসাবকৃত জিপিএকে * দিয়ে গুণ; উচ্চ মাধ্যমিক/A-Level বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত/হিসাবকৃত জিপিএকে * দিয়ে গুণ করে এই দুইয়ের যােগফল ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যােগ দিয়ে ১০০ নম্বরের মধ্যে মেধাস্কোর নির্ণয় করে তার ক্রমানুসারে মেধা তালিকা তৈরি করা হবে।
* জিপিএ নম্বর ২০ নির্ধারণ করা হয়েছে কিন্তু ২০ নম্বর নির্রধারণ হলে ও সেটা কোন উপায়ে করা হবে সেটা এখনও স্পষ্ট নয় ।
- মেধাস্কোর সমান হলে নিম্নলিখিত ক্রমানুসারে মেধাক্রম তৈরি করা হবে :
- ভর্তি পরীক্ষায় প্রাপ্ত স্কোর
- HSC/সমমানের পরীক্ষায় প্রাপ্ত GPA without 4th subject
- HSC/সমমানের পরীক্ষায় প্রাপ্ত GPA with 4″ Subject
- SSC/সমমানের পরীক্ষায় প্রাপ্ত GPA with 4″ Subject
- HSC/সমমানের পরীক্ষায় চারটি বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত GP এর যােগফল।
- O-Level এবং A-Level পরীক্ষায় প্রাপ্ত লেটার গ্রেডের গ্রেড পয়েন্ট নিম্নরূপ ধরে জিপিএ হিসাব করা হবে; A=5.0 B= 4.0 C=3.5
- মেধাস্কোরের ভিত্তিতে নির্ণীত মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা ও ফলাফল ভর্তি পরীক্ষার পর ৪ (চার)
সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েব সাইটেও (http://admission.eis.du.ac.bd) পাওয়া যাবে। এছাড়া এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারবে।
প্রিয় বন্ধুরা আশা করি তোরা বুঝতে পারছো। প্রতিটা আপডেট পেতে আমাদের সাথেই থাক। প্রতিটা আপডেট পাওয়ার সাথে সাথে আমরা তোমাদের কে জানিয়ে দিবো ইনশা আল্লাহ।
