ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি সকল তথ্য ও মানব বন্টন ২০২০-২১

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১


ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েব সাইট admission.eis.du.ac.bd এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ভর্তি পরীক্ষায় নতুন নিয়ম করা হয়েছে । এবারের  ভর্তি পরীক্ষায় থাকবে  এমসিকিউ ও  লিখিত। । আজকে ঢাবি ভর্তি পরীক্ষার নতুন নিয়ম  ও অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।

আবেদন শুরু :-


আবেদন শুরু :  ০৮ মার্চ ২০২১ ( বিকেল ৪.০০টা থেকে )

আবেদনের শেষ তারিখ :  ৩১ মার্চ ২০২১ ( রাত ১১:৫৯ টা পর্যন্ত )

আবেদনের ঠিকানা : admission.eis.du.ac.bd



পরিক্ষার সময়সূচি


ইউনিট
তারিখবারসময়সূচী
ক-ইউনিট২১/০৫/২০২১শুক্রবারসকাল ১১.০০ টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত
খ-ইউনিট২২/০৫/২০২১শনিবারসকাল ১১.০০ টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত
গ-ইউনিট২৭/০৫/২০২১বৃহষ্পতিবারসকাল ১১.০০ টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত
ঘ-ইউনিট২৮/০৫/২০২১শুক্রবারসকাল ১১.০০ টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত
চ-ইউনিট (সাধারণ জ্ঞান)০৫/০৬/২০২১শনিবারসকাল ১১.০০ টা থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত
চ-ইউনিট (অংকন)১৯/০৬/২০২১শনিবারসকাল  ১১.০০ টা থেকে ১২.০০  টা  পর্যন্ত



ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা

ক ইউনিট আসন সংখ্যা১৭৯৫ টি
খ ইউনিট আসন সংখ্যা ২৩৬৩ টি
গ ইউনিট আসন সংখ্যা১২৫০ সিট
ঘ ইউনিট আসন সংখ্যা১৫৬০ সিট।

বিজ্ঞান বিভাগের জন্য১০৯৭ টি
মানবিক বিভাগের জন্য৫৩ টি
ব্যবসা শিক্ষা বিভাগের জন্য৪১০ টি
চ ইউনিট আসন সংখ্যা১৩৫ সিট।
আইবিএ আসন সংখ্যা১২০ সিট।










































আরো পড়ুন! 


আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে? 

প্রত্যেক শিক্ষার্থীকে  অবশ্যই ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হবে । শুধুমাত্র ২০২০ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন । একেক  ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য আলাদা আলাদা  যোগ্যতার প্রয়োজন । নিচে সকল ইউনিটের আবেদন যোগ্যতা দেওয়া হল :

ক-ইউনিট (বিজ্ঞান বিভাগ)

বিজ্ঞান ও কৃষিবিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বাের্ডের বিজ্ঞান শাখায় আলিম ও IGCSE/O Level এবং IAL/GCE A Level পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএদ্বয়ের যােগফল ন্যুনতম ৮.৫ যাদের  আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে কোন পরীক্ষাতে অর্থাৎ  এসএসসি/দাখিল বা এইচ এসসি /আলিম যে কোন পরিক্ষায় ৩.৫ এর কম জিপিএ থাকলে আবেদন করতে পারবেন না।

খ- (মানবিক বিভাগ)ইউনিট

মানবিক শাখায় উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বাের্ডের  উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৮.০ আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে কোন পরীক্ষাতে ৩.০ এর কম জিপিএ থাকলে আবেদন করতে পারবেন না।

গ-ইউনিট (ব্যবসায় শিক্ষা বিভাগ)

ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা-ইন-কমার্স ও বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৮.০ আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে কোন পরীক্ষাতে ৩.৫ এর কম জিপিএ থাকলে আবেদন করতে পারবেন না।

উচ্চ মাধ্যমিক পর্যায়ে ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা-ইন-কমার্স ও বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত প্রার্থীদের একাউন্টিং বিষয়টি অবশ্যই থাকতে হবে এবং উক্ত বিষয়ে ন্যূনতম বি-গ্রেড (গ্রেড-পয়েন্ট ৩.০) হতে হবে।

ঘ-ইউনিট ( সমন্বিত কিভাগ)

  • মানবিক শাখার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মদ্রাসা শিক্ষা বাের্ডের মানবিক শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ যে সকল প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৮.০ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
  • বিজ্ঞান, কৃষিবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা শিক্ষা বাের্ডের বিজ্ঞান শাখা থেকে আগত যে সকল প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৮.৫ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.৫ থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
  • ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা-ইন-কমার্স ও বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত প্রার্থীদের মধ্যে যাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৮.০ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.৫ থাকতে হবে) আছে কেবল তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কোন বিষয়ে বি-গ্রেড (গ্রেড পয়েন্ট ৩.০) এর নিচে আবেদন গ্রহণযােগ্য হবে না।

চ-ইউনিট (চারুকলা বিভাগ)

উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার যে কোন শাখায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৭.০ আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে কোন পরীক্ষাতে ৩.০  এর কম জিপিএ থাকলে আবেদন করতে পারবেন না।


ঢাবি ভর্তি পরীক্ষার মানবণ্টন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২০২০-২১ ‍শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরে হবে । MCQ পরীক্ষার নম্বর ৬০ করা হয়েছে। অন্যদিকে লিখিত পরীক্ষার মোট নম্বর থাকবে ৪০। ভর্তি পরীক্ষার মোট সময় ১.৩০ ঘন্টা নির্ধারণ করা হয়েছে । এমসিকিউ ও লিখিত পরীক্ষার জন্য আলাদাভাবে ৪৫ মিনিট বরাদ্দ থাকবে ।

ইউনিটএমসিকিউ পরীক্ষালিখিত পরীক্ষা
নম্বরসময়নম্বরসময়
৬০৪৫ মিনিট৪০৪৫ মিনিট
৬০৪৫ মিনিট৪০৪৫ মিনিট
৬০৪৫ মিনিট৪০৪৫ মিনিট
৬০৪৫ মিনিট৪০৪৫ মিনিট
৪০(সাধারণ জ্ঞান)৩০ মিনিট৬০ (অংকন)৬০
মিনিট 
 পরীক্ষা কেন্দ্রে  মোবাইল ফোন, ক্যালকুলেটর, যে কোন ধরণের ইলেক্টিক ডিভাইজ সম্বলিত ঘড়ি ও কলম ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ।


ভর্তির সার্কুলার





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url