রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিজ্ঞপ্তি ও সকল তথ্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিজ্ঞপ্তি ও সকল তথ্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে (সম্মান) ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়েছে। করোনার জন্য উচ্চমাধ্যমিক পরিক্ষা না হওয়ায় এবারের পরিক্ষার্থীরা শতভাগ পাস নিশ্চিত হয় যার ফলে ভর্তি পরীক্ষায় সমস্যার সম্মুখীন হতে হবে। তাই এবারে রাজশাহী বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থী পরিক্ষা দিতে পারবেনা। প্রাথমিক আবেদনের পর বাছাই করে তাদের কে পরিক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে।
আবেদন শুরু :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির ইচ্ছুক শিক্ষার্থীরা ৭মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত প্রাথমিক আবেদন করতে পারবেন। এবারের ভর্তি পরিক্ষায় আবেদন করতে হবে দুইটি ধাপে।
ভর্তির জন্য ৭ মার্চ দুপুর ১২টা থেকে ১৮ মার্চ রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে শিক্ষার্থীদের। প্রাথমিক আবেদন বাছাই শেষে ২৩ মার্চ দুপুর ১২টা থেকে ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত চূড়ান্ত আবেদন করতে হবে।
এবারের ভর্তি পরীক্ষায় সবাই পরিক্ষা দিতে পারবে না। উচ্চমাধ্যমিক পরিক্ষায় শতভাগ পাস পরিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ লাখ। তাই সমস্যা এড়াতে এবারের ভর্তি পরিক্ষায় তিনটি ইউনিটে ৪৫ হাজার করে শিক্ষার্থীরা পরিক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
তিনটি ইউনিটে বাছাই করা ৪৫ হাজার করে মোট ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে পারবেন।
আরো পড়ুন!
আবেদনের যোগ্যতা :
এবারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেবল ২০২০ সালে উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
প্রতিটা ইউনিটের জন্য আলাদা আলাদা যোগ্যতা লাগবে।
A ইউনিট বিভাগ
‘A’ ইউনিটের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরিক্ষায় যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ-৩.০০ থাকতে হবে এবং দুটি মিলিয়ে ন্যূনতম জিপিএ-৭.০০ থাকতে হবে।
B- ইউনিট বিভাগ
‘B’ ইউনিটের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরিক্ষায় যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ--৩.৫০সহ দুটি মিলিয়ে ন্যূনতম জিপিএ-৭.৫০ থাকতে হবে।
C -ইউনিট বিভাগ
‘C’ ইউনিটের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরিক্ষায় যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ- -৩.৫০সহ দুটি মিলিয়ে ন্যূনতম জিপিএ-৮.০০ থাকতে হবে।
বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধু ‘B’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) আবেদন করতে পারবেন। আবেদনের জন্যর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরিক্ষায় যেকোনো একটিতে -(চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ-৩.৫০সহ মোট জিপিএ-৭.৫০ থাকতে হবে।
বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা কেবল ‘সি’ ইউনিটে (বিজ্ঞান, প্রকৌশল, কৃষি, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, ফিশারিজ ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদ) আবেদন করতে পারবেন। আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরিক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ-৩.৫০সহ মোট জিপিএ-৮.০০ থাকতে হবে।
পরিক্ষার মানব বন্টন
এবার রাবিতে পরিক্ষা হবে শুধু এমসিকিউতে।
১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার থাকবে না লিখিত পরীক্ষা। এ ছাড়া শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না।
পাঁচটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা পড়বে। পরীক্ষায় নূন্যতম পাশ নম্বর ৪০।
আসন সংখ্যা :
এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মোট ৪ হাজার ১৯১টি আসনে তিনটি ইউনিটে পরীক্ষা হবে।
A ইউনিটে আসন সংখ্যা ২ হাজার ১৯টি,
B ইউনিটে আসন সংখ্যা ৫৬০টি,
C ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৬১২ টি।
প্রতিটি ইউনিটকে তিনটি আলাদা পালায় ভাগ করা হবে।প্রতি সপ্তাহে একটি ইউনিটের পরিক্ষা হবে তিন সপ্তাহজুড়ে তিন দিনে তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরিক্ষার সময়সূচি:
আগামী ১৪ জুন থেকে ‘সি’ ইউনিট, ১৫ জুন ‘এ’ ইউনিট এবং ১৬ জুন ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা প্রতিদিন তিনটি পালায় (শিফট) সকাল সাড়ে ৯টা থেকে থেকে সাড়ে ১০টা, দুপুর ১২টা থেকে ১টা এবং বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিভাগ পরিবর্তনের সুযোগ
২০২০-২১ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের সুযোগ থাকছে। ২০২০ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক (ইউনিট-A)/বাণিজ্য (ইউনিট-B)/বিজ্ঞান (ইউনিট-C) ৩টি ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। আবেদনকারী যে ইউনিটে আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd-এ পাওয়া যাবে।


