সেনাবাহিনী পদে নতুন চাকরি বিজ্ঞপ্তি ২০২১
বাংলাদেশ সেনাবাহিনী নতুন চাকরি বিজ্ঞপ্তি ২০২১
নতুন করে আবারো সেনাবাহিনীতে আবেদনের সুযোগ। বাংলাদেশ সেনাবাহিনী সার্কুলার ওয়েব সাইট www.army.mil.bd ও joinbangladesharmy.army.mil.bd.তে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সেনাবাহিনীতে বিএমএ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
সৈনিক পদে নিয়োগ 2021 নিয়ে বিস্তারিত আলোচনা করা হল ।
আবেদনের যোগ্যতা
(১) বয়স। ১ জানুয়ারি ২০২২ তারিখে ১৭-২১ বছর (এফিডেভিট গ্রহণযােগ্য নয়)। এবং সশস্ত্র বাহিনীতে কর্মরত পার্থীদের জন্য ১৮-২৩ বছর।
(২) শারিরীক যোগ্যতা।
(ক) উচ্চতা :-
পুরুষ :৫ ফুট ৪ ইঞ্চি
মহিলা : ৫ ফুট ২ ইঞ্চি
(খ) ওজন :-
পুরুষ : ৫৪ কিলোগ্রাম
মহিলা : ৪৭ কিলোগ্রাম
(গ) বুক :-
পুরুষ : স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি
প্রসারণ অবস্থায় ৩২ ইঞ্চি
মহিলা :স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি
প্রসারণ অবস্থায় ৩০ ইঞ্চি.
(৩) শিক্ষাগত যােগ্যতা।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় যে কোন একটিতে ন্যূনতম জিপিএ-৫.০০ পেয়ে উত্তীর্ণ।
এবং অপরটিতে জিপিএ ৪.৫৯ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
(৪) বৈবাহিক অবস্থা : অবিবাহিত
(৫) জাতীয়তা : জন্মসূত্রে বাংলাদেশী
অনলাইনে আবেদনের সময়সীমা:
৫ মার্চ ২০২১ তারিখ হতে ২২ মে ২০২১ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।
আবেদনকারী প্রার্থীগণকে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর উপরে ডান কোনায় APPLY NOW তে গিয়ে ৮৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে APPLY করতে হবে।
আবেদনকারী প্রার্থীগণ টেলিটক, Trust Bank t-cash, SA/Master Card, bkash, Rocket ইত্যাদির মাধ্যমে ১,০০০ (এক হাজার) টাকা (অফেরতযােগ্য) আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েব সাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল-আপ লেটার পাওয়া যায়।
আরো পড়ুন
বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৭ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে নির্বাচন পদ্ধতিঃ
প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষাঃ
প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা আগামী ৩০মে ২০২১ হতে ৩ জুন ২০২১ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। কোন প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপারগ হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোন দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে।
লিখিত পরীক্ষাঃ
প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা, ইংরেজী, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উলেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ রতে হবে। লিখিত পরীক্ষা আগামী ১৮ জুন ২০২১ (শুক্রবার) তারিখে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল আগামী ২৮ জুন ২০২১ তারিখে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (ISSB) পরীক্ষাঃ
লিখিত পরীক্ষায় যােগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা সাঙ্গাকারের তারিখ আইএসএসবি’র ওয়েবসাইট www.ssb.bd.org তে প্রকাশ করা হবে। এই পরীক্ষা চার দিনে সস্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে।
চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষাঃ
আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
চূড়ান্ত নির্বাচন এবং যােগদান নির্দেশিকা প্রদানঃ
স্বাস্থ্য পরীক্ষায় চূড়ান্ত যােগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদেরকে সেনাসদর, এজি’র শাখা (পিএ পরিদপ্তর) কর্তৃক চুড়ান্তভাবে নির্বাচিত ঘােষণা এবং পরবর্তীতে যােগদান নির্দেশিকা প্রদান করা হবে।

