জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি ও সকল তথ্য ২০২০-২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি ও সকল তথ্য ২০২০-২০২১


জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি ও সকল তথ্য  ২০২০-২০২১


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ভর্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় এর ওয়েবসাইটে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

আজ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় এর ভর্তির সকল তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

আবেদন শুরু  :

জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিনে দেশের সকল কলেজ গুলোতে স্নাতক (সন্মান) এবং স্নাতক (পাস)   এর প্রথম বর্ষের আবেদন শুরু  ২৮ জুলাই ২০২১ এই আবেদন চলবে ১৪  আগষ্ট  ২০২১ পর্যন্ত।

যারা ভর্তিচ্ছু শিক্ষার্থী আছে অবশ্যই তাদের এই সময়ের  মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের জন্য ফি ধরা হয়েছে ২৫০ টাকা।

আবেদনের ফি জমাদানের  শেষ তারিখ ১৬ আগষ্ট ২০২১


আবেদনের লিংক:  nu.ac.bd/admissions

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি ভর্তি পরীক্ষা হবে?

এই প্রশ্নটি অনেকেই করে থাকে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ গুলোতে ভর্তি হতে পরিক্ষা দিতে হবে কিনা।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষে ভর্তির জন্য কোন পরিক্ষা হবেনা।
গত বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য বলেছিলেন যে ২০২০/২০২১ সালে ভর্তি পরিক্ষা নিবেন কিন্তু পরবর্তীতে তা বাতিল করে জিপিএর মাধ্যমে ভর্তি করানো হবে বলে জানানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা  :

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সব মিলিয়ে প্রায়  সাড়ে আট লাখেরও বেশি আসন রয়েছে ।
স্নাতক (সন্মান) ১ম বর্ষে আসন সংখ্যা মোট ৪ লাখ ৩৬ হাজার ১৩৫টি
এবং স্নাতক (পাস) ১ম বর্ষে মোট আসন রয়েছে ৪ লাখ ২১ হাজার ৯৯টি। 
সকল কলেজে স্নাতক সম্মান কোর্স চালু হয়নি।  বর্তমানে ৮৬৭টি কলেজে স্লাতক (সম্মান) কোর্স চালু আছে ।


আরো পড়ুন 




জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদনের যোগ্যতা :

১. বাংলাদেশ স্বীকৃত  যে কোন শিক্ষা বোর্ড/মাদ্রাসা /উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা থেকে ২০১৭/২০১৮ সালের মাধ্যমিক   ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ এবং ২০১৯/২০২০ সালের উচ্চমাধ্যমিক  ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।

২. বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০১৭/২০১৮ সালের মাধ্যমিক  ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ এবং ২০১৯/২০২০ সালের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র
(১) এইচ.এস.সি. (ভােকেশনাল)
(২) এইচ.এস.সি. (বিজনেস্ ম্যানেজমেন্ট)
(৩) ডিপ্লোমা-ইন কমার্স পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ২ নং শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।

আবেদনের সকল প্রার্থীদের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পঠিত বিষয়সমূহ থেকে ভর্তি যােগ্য (Eligible) বিষয় নির্ধারণ করা হবে। উক্ত পঠিত বিষয়ে (২০০ নম্বরের) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.০ থাকতে হবে।


আবেদন করতে যা লাগবে :

১. মাধ্যমিক বা সমমানের পরিক্ষার রোল নম্বর ও রেজিষ্ট্রেশন নম্বর রাগবে।
২.উচ্চমাধ্যমিক বা সমমানের পরিক্ষার রোল নম্বর রেজিষ্ট্রেশন নম্বর লাগবে।
৩. পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি।
৪. একটি ইমেইল এড্রেস।
৫.  একটি সচল ফোন নম্বর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের নিয়ম ।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদনের জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
আবেদনকারী নিজে আবেদন করতে পারবে  না বুঝতে পারলে বিভিন্ন কম্পিউটার এর দোকানে গেলে তারা আবেদন করতে পারবে।

১।  আবেদনের জন্য প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয় এর নির্দিষ্ট ওয়েবসাইটে (www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions) এ লগিন করতে হবে।
তারপর  অনার্স অপশন -এ গিয়ে Apply Now (Honours) অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত  ছক অনুযায়ী সঠিক তথ্য অর্থাৎ  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রােল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষা  পাসের সন সঠিকভাবে পূরণ  করতে হবে।


২। তারপর Next বাটনে ক্লিক করলে আবেদনকারীর পরিক্ষার ফলাফল, পিতা মাতার নাম, লিঙ্গ  পদর্শিত হবে।
আবেদনকারীকে অবশ্যই সবকিছু সঠিক আছে কিনা তা ভাল করে দেখতে হবে । ভুল থাকলে তা সঠিক করে দিতে হবে।

 
৩। তারপর next বাটনে ক্লিক করার পর একটি নতুন পেইজ আসবে।
আবেদনকারীকে তার পছন্দের কলেজ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য প্রথমে কলেজটি যে বিভাগে অবস্থিত সেই বিভাগ, জেলার নাম দিতে হবে  তারপর কাঙ্ক্ষিত কলেজটি সিলেক্ট করতে হবে।
বি:দ্র: আবেদনকারী শুধুমাত্র একটি কলেজেই আবেদন করতে পারবে।

 
৪। তারপর আবেদনকারীকে তার পছন্দের সাবজেক্ট সিলেক্ট করতে হবে।
আবেদনকারীর সব থেকে পছন্দের সাবজেক্ট টি ফার্স্ট চয়েস দিবে । তারপর সেকেন্ড চয়েস  এভাবে পছন্দের সাবজেক্ট গুলো কে সিলেক্ট করতে হবে।
বি:দ্র: আবেদনকারীকে সাবধানতার সাথে সাবজেক্ট সিলেক্ট করতে হবে। কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপর  Next  বাটনে ক্লিক করতে হবে।

৫।  তারপর কোটা পেইজ আসবে।  আবেদনকারীর  কোন কোটা থাকলে Yes  আর না থাকলে No বাটনে ক্লিক করতে হবে।

৬।  তারপর  আবেদন কারীর একটি পাসপোর্ট সাইজের  রঙিন ছবি সংযুক্ত করতে হবে। ছবির সাইজ হবে ১২০×১৫০ পিক্সেল  সহ  ছবিটি  ৫০kb বা তার কম  kb হতে হবে এবং png ফরম্যাটে হতে হবে।
তারপর  Submit Application  বাটনে ক্লিক করতে হবে । আবেদন সফল হলে  একটি পিডিএফ আকারের ফাইল আসবে । সেটা ডাউনলোড করে আবেদনকারীর কাছে রাখতে হবে। এবং Admission roll ও pin নাম্বার দেওয়া হবে তা যত্ন করে রাখতে হবে। 

  ৭। আবেদনকারী যে কলেজে আবেদন করেছে ওই কলেজের ওয়েবসাইটে একটি নোটিস দেখতে পারবে। নোটিশে বলে দিবে ওই কলেজে কিভাবে টাকা প্রদান করতে হবে। মোবাইল ব্যাংকিং নগদ বা বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বললে ওইভাবেই পাঠাতে হবে।আর যদি বলা হয় সরাসরি জমা দিতে, তাহলে ভর্তির ফি  ২৫০ টাকা  মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরিক্ষার নম্বর মার্কশীট সহ এবং রেজিষ্ট্রেশন  কার্ড এর সত্যায়িত কপি সহ  কাঙ্খিত  কলেজে জমা দিতে হবে।

জমা দেওয়ার পর উল্লেখিত মোবাইল নম্বরে  একটি মেসেজ আসবে। যে  আবেদন সফল হয়েছে। আর যদি কোন মেসেজ  না  আসে তাহলে কলেজে যোগাযোগ করতে হবে।

আবেদনের পর করণীয় :

আবেদনের ফরম জমা দেওয়ার কিছুদিনের মধ্যে আবেদনকারী কাঙ্খিত কলেজে নির্বাচিত হলে সংশ্লিষ্ট কলেজ আবেদনকারীকে অনলাইনে নিশ্চয়ন করবে। নিশ্চয়নকৃত সকল আবেদনকারীকে মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ফলাফল ও ভর্তি

মেধাক্রমানুসারে যার পয়েন্ট বেশি সে অগ্রধিকার পাবে ভর্তির জন্য  এবং ফলাফল কয়েকটি ধাপে প্রকাশ করা হবে।

বিবিধ :
আবেদনকারীর আবেদন ফরমে যদি কোন তথ্য অসত্য বা ভুল প্রমানিত হলে আবেদন ফরম এবং চূড়ান্ত ভর্তি বাতিল বলে গণ্য হবে ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url