এসএসসি পাশে নৌবাহিনীতে চাকরির সুযোগ!
বাংলাদেশ নৌবাহিনী থেকে লোকবল নিয়োগের জন্য সামপ্রতিক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে https://www.joinnavy.mil.bd/ এই ওয়েবসাইটে। এসএসসি পাসে চাকরির সুযোগ থাকছে। আগ্রহীরা একমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগের সকল বিস্তারিত তথ্য নিছে দেওয়া হলঃ
গুরুত্বপূর্ণ তথ্য
আবেদনের শেষ তারিখ
৪ এপ্রিল, ২০২১
বেতন
প্রতিষ্ঠানের বেতন রীতি অনুসারে অন্যান্য সুবিধা প্রদান।
আবেদন যেভাবে করতে হবে
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন https://www.joinnavy.mil.bd/ এই ঠিকানা থেকে।
পদের নাম
এমই -২, এমই (এস) -২, ইএন -২, আরইএন -২,(বিএন ডকইয়ার্ডের জন্য)
১। যে যোগ্যতা প্রয়োজনঃ
১। শিক্ষাগত যােগ্যতা।
এসএসসি (বিজ্ঞান)/ সমমানসহ সরকার অনুমােদিত প্রতিষ্ঠান হতে নিম্নবর্ণিত ট্রেডে ০৬ মাসের ট্রেড কোর্সধারী অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভােকেশনাল) ন্যূনতম জিপিএ ৩.০০ হতে হবে।
ক। মেশিনিস্ট
খ। ডিজেল মেকানিক্স
গ। অটোমেকানিক্স
ঘ। রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং
ঙ। ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন
চ। প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং
ছ। জেনারেল ইলেকট্রিশিয়ান
জ। ইলেকট্রনিক্স
২। অভিজ্ঞতা।
সংশ্লিষ্ট ট্রেডে ০৬ মাসের চাকুরির বাস্তব অভিজ্ঞতা
থাকতে হবে।
৩। বয়স।
০১ জুলাই ২০২১ তারিখে ১৭-২৫ বৎসরের মধ্যে হতে হবে।
৪। বৈবাহিক অবস্থা।
বিবাহিত/ অবিবাহিত।
৫। বাংলাদেশী পুরুষ নাগরিক।
২। শারীরিক যােগ্যতা (ন্যূনতম) সকল পদের জন্য।
ক। উচ্চতাঃ ১৬২.৫ সেঃ মিঃ (৫ '-৪")।
খ। বুকের মাপঃ ৭৬-৮১ সেঃ মিঃ (৩০ " -৩২") সম্প্রসারণ ৫ সেঃ মিঃ (২ ")।
গ। ওজনঃ বয়স ও উচ্চতা অনুযায়ী।
ঘ। চোখের দৃষ্টিঃ ৬/৬।
৩। অযােগ্যতা।
ক। বাংলাদেশ বা অন্য কোন দেশে প্রচলিত বলবৎযােগ্য কোন আইন ও বিধির অধীনে
গ্রেফতার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোন মামলায় অভিযুক্ত হয়ে কোন বিচারালয়ে
বিচারাধীন থাকলে।
খ। সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকুরি থেকে অপসারিত/ বহিস্কৃত হলে।
৪। প্রয়ােজনীয় দলিলপত্র।
ক। শিক্ষাগত যােগ্যতার সনদপত্র।
(১) এসএসসি (বিজ্ঞান)/ সমমান এবং এসএসসি (ভােকেশনাল) পাশ প্রার্থীদের মূল অথবা
শিক্ষাবাের্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র/ ১ ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক
মূল/ সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি। (২) মূল মার্কশিট/ ১ ম শ্রেণির গেজেটেড
অফিসার কর্তৃক মূল মার্কশিটের সত্যায়িত ফটোকপি এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক
স্বাক্ষরিত প্রশংসাপত্র/ ১ ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক মূল প্রশংসাপত্রের সত্যায়িত
ফটোকপি এবং মূল রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ড। (৩) কোন কারণে যারা মূল
সনদপত্র দিতে অপারগ হবে তারা ভর্তি হওয়ার সময় সত্যায়িত কপি জমা দিলে চলবে।
তবে খুলনাস্থ প্রশিক্ষণ কেন্দ্র বানৌজা তিতুমীরে যােগদানের সময় অবশ্যই মূলকপি জমা
দিতে হবে। (৪) ট্রেড কোর্স সনদপত্র (মূল কপি)। (৫) চাকুরির অভিজ্ঞতা সনদপত্র যা স্ব
স্ব প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক স্বাক্ষরিত।
খ। নাগরিকত্ব সার্টিফিকেট ও চারিত্রিক সার্টিফিকেট।
স্ব স্ব ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান/ পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান/ ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনারের নিকট
হতে গৃহীত জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র (বৈবাহিক মর্যাদা ও স্থায়ী বাসস্থানের উল্লেখ
থাকতে হবে)।
গ। জন্ম নিবন্ধন/ জাতীয় পরিচয় পত্র।
১ ম শ্রেণির গেজেটেড অফিসার/ চেয়ারম্যান/ ওয়ার্ড
কাউন্সিলর/ কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্র এবং পিতার
জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি।
ঘ। অভিভাবকের সম্মতিপত্র।
অভিভাবকের সম্মতিপত্র, ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান/ পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান/ ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক
প্রতিস্বাক্ষরিত হতে হবে।
ঙ। ছবি।
সদ্য তােলা পাসপাের্ট আকারের প্রার্থীর নিজের ১৫ (পনের) কপি, পিতার ১ কপি
এবং মাতার ১ কপি রঙিন ছবি প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে।
চ। ছাড়পত্র।
চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে প্রাপ্ত ছাড়পত্র আনতে হবে।
ছ। টিএ/ ডিএ।
ভর্তি কেন্দ্রে আগত প্রার্থীদের কোন প্রকার টিএ/ ডিএ দেয়া হবে না। প্রাথমিকভাবে
নির্বাচিত প্রার্থীদের পরবর্তীতে মেডিকেল, লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত নির্বাচনের
জন্য ন্যূনতম ৬/৭ দিন নিজ খরচে চট্টগ্রামে অবস্থান করতে হবে।
৫। অনলাইন আবেদন পদ্ধতি।
Direct Entry Sailor for Dockyeard পদে আবেদনকারী প্রার্থীগণকে
www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এ Apply Now/ Check
Now এ ক্লিক করে প্রথমেই প্রার্থীকে ওয়েব সাইটে Sign Up/ Sign In করে প্রাক্যােগ্যতা যাচাইকরতঃ
নাবিক এর শাখা ভিত্তিক Job Description (দায়িত্ব ও কর্তব্য) জেনে Apply Now বাটনে ক্লিক
করতে হবে। এরপর প্রার্থীকে ব্যাংকিং/ মােবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এ
পর্যায়ে প্রার্থীগণ যে কোন ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ ডেবিট কার্ড (যেমনঃ Visa, Master Card,
American Express, Nexus) এবং মােবাইল ব্যাংকিং (যেমনঃ বিকাশ, নগদ, রকেট, t-cash,
শিওরক্যাশ, এমক্যাশ, মাইক্যাশ, ওয়ানক্যাশ, ইজিক্যাশ, কিউক্যাশ) ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতিত
২০০/০০ (টাকা দুইশত) টাকার (অফেরতযােগ্য) আবেদন ফি প্রদান করতে পারবেন। পেমেন্ট
Successfully Complete হওয়ার পর নির্দেশনা অনুসরণকরতঃ সঠিক তথ্য দিয়ে Online আবেদন
ফরমটি পূরণ করতে হবে। পূরণকৃত ফরমটি সঠিক আছে কিনা পুনরায় যাচাই করে সকল তথ্য সঠিক
থাকলে ‘ জমা দিন ' বাটনে ক্লিক করে ‘ নাবিক -২' ফরমটি ডাউনলােড ও প্রিন্ট করে পরবর্তীতে এই
বিজ্ঞাপনে প্রদত্ত তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে অন্যান্য প্রয়ােজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে
হবে। যদি কোন প্রার্থী উক্ত আবেদন পত্রটি ডাউনলােড করতে ব্যর্থ হয় তবে ওয়েব সাইটে পুনরায় Sign
| In করে আবেদন পত্রটি ডাউনলােড ও প্রিন্ট করা যাবে।
৬। ভর্তি পদ্ধতি।
বিজ্ঞপ্তি মােতাবেক অনলাইন ফর্মে উল্লিখিত সকল সার্টিফিকেট/ কাগজপত্রসহ ভর্তি কেন্দ্রে
নির্ধারিত তারিখে আবেদনকৃত শাখা ও ট্রেড অনুযায়ী উপস্থিত হতে হবে। প্রার্থীর সকল কাগজপত্র সঠিক |
পাওয়া গেলে মনােনীত প্রার্থীদের প্রাথমিক নির্বাচন ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা নির্দিষ্ট তারিখ ও সময়ে শাখা
মােতাবেক অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং
চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ও চূড়ান্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৭। চাকুরির সুবিধাদি।
ক। বেতন ও ভাতা। সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম
অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবে।
