গুচ্ছ পদ্ধতিতে ২০ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে GST ভর্তি পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত ২০২০-২১।
গুচ্ছ পদ্ধতিতে ২০ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে GST ভর্তি পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত ২০২০-২১।
২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতিতে 20 টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে GST ভর্তির চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে gstadmission.org ওয়েবসাইটে। ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতি ভর্তি পরীক্ষার সকল তথ্য প্রকাশ করা হয়েছে । আজ পরিক্ষা সম্পর্কিত প্রয়োজনীয় সকল তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো
গুচ্ছ পদ্ধতিতে GST ভর্তি পরীক্ষা ২০২০-২১
বাংলাদেশে বর্তমানে প্রায় ৫২ টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। গত ১৯ ডিসেম্বর, ২০২০ তারিখ ১৯ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান জানান ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ১৯ টি পাবলিক বিশ্ববিদ্যালয় একত্রে অর্থাৎ গুচ্ছ পদ্ধতিতে পরিক্ষা নেওয়ার সিদ্ধান্ত হযেছে।
প্রথমে ১৯ টি পাবলিক বিশ্ববিদ্যালয় সাধারন ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য GST ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই গুচ্ছ পরীক্ষা পদ্ধতিতে আসার আসার সিদ্ধান্ত নেয়।ফলে এবার মোট ২০ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে পরিক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদনের তারিখ।
গুচ্ছ পদ্ধতিতে আবেদনের প্রক্রিয়া হবে দুই ভাবে।
প্রাথমিকভাবে যারা আবেদন করবে তাদের মধ্যে থেকে মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য শিক্ষার্থীরা চূড়ান্ত আবেদনের সুযোগ পাবে।
প্রাথমিক আবেদন
আবেদন শুরু : ০১ এপ্রিল ২০২১
শেষ তারিখ : ১৫ এপ্রিল ২০২১
আবেদন ফি : ৫০০ টাকা
ফলাফল : ২৩ এপ্রিল ২০২১
চূড়ান্ত আবেদন
আবেদন শুরু : ২৪ এপ্রিল ২০২১
শেষ তারিখ : ২০ মে ২০২১
প্রবেশ পত্র ডাউনলোড : ০১ থেকে ১০ মে ২০২১
জিএসটি ভর্তি পরিক্ষার তারিখ
সমন্বিত বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ পদ্ধতিতে GST ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে।১৯ জুন ২০২১ তারিখ হতে পরিক্ষা শুরু হবে সকল পরীক্ষা দুপুর ১২.০০- ১.৩০ টায় অনুষ্ঠিত হবে ।
| A ইউনিট – মানবিক বিভাগ | ১৯ জুন ২০২১ |
| B ইউনিট – ব্যবসায় শিক্ষা বিভাগ | ২৬ জুন ২০২১ |
| C ইউনিট – বিজ্ঞান বিভাগ | ০৩ জুলাই ২০২১ |
ভর্তি পরীক্ষার যোগ্যতা
২০১৬ হতে ২০১৮ সালের এসএসসি/সমমান এবং ২০১৯ ও ২০২০ সালের এইচএসসি/সমমান উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক অনলাইন আবেদন করতে পারবেন। বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলাদা যোগ্যতা নির্ধারণ করা হয়েছে ।
- A ইউনিট – মানবিক শাখা
এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমােট জিপিএ ৭.০০ থাকতে হবে।
সাধারন শিক্ষাবাের্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বাের্ড (সাধারন, মুজাব্বিদ) মানবিক শাখা হিসাবে বিবেচিত হবে।
- B ইউনিট – বাণিজ্য শাখা
এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান
উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমােট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
সাধারন শিক্ষাবাের্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিস, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) এবং ডিপ্লোমা ইন
কমার্স বাণিজ্য শাখা হিসাবে বিবেচিত হবে।
- C ইউনিট – বিজ্ঞান শাখা
এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান
উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমােট জিপিএ ৮.০০ থাকতে হবে।
সাধারন শিক্ষাবাের্ডের বিজ্ঞান শাখাসহ ভােকেশনাল (এইচএসসি) এবং মাদ্রাসা বাের্ড (বিজ্ঞান) বিজ্ঞান শাখা হিসাবে বিবেচিত
হবে।
জিসিই O এবং A লেভেল এর যোগ্যতা ভর্তি বিজ্ঞপ্তিতে দেখুন ।
চূড়ান্ত আবেদনের জন্য বাচাই পদ্ধতিঃ
উপরে উল্লেখিত সর্বোচ্চ ৬টি পদ্ধতি ব্যবহার করে প্রাথমিক আবেদনকারীদের মেধাতালিকা প্রস্তুত করা হবে।প্রত্যেক ইউনিটে সর্বোচ্চ ১ লক্ষ৫০হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। নির্ধারিত সময়ে চুড়ান্ত আবেদন সম্পন্ন করতে হবে। অন্যথায় পরবর্তী মেধাতালিকা হতে প্রয়ােজনীয় সংখ্যক শিক্ষার্থীকে চুড়ান্ত আবেদনের সুযােগ দেওয়া হবে। প্রতিটা ইউনিটের আবেদন ফি ৫০০ টাকা। মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট, নগদ) এর মাধ্যমে প্রদান করতে হবে।
চুড়ান্ত আবেদনের সময় শিক্ষার্থীদের ৩১টি পরীক্ষাকেন্দ্র মধ্যে নূন্যতম ৫টি কেন্দ্র পছন্দের তালিকায় রাখতে হবে।
আরো পড়ুন!
- সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন ও তারিখ।
- জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি ও সকল তথ্য ২০২০-২০২১
- ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি সকল তথ্য ও মানব বন্টন ২০২০-২১
গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের তালিকা
- ইসলামী বিশ্ববিদ্যালয়
- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- খুলনা বিশ্ববিদ্যালয়
- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়
- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- বরিশাল বিশ্ববিদ্যালয়
- রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি
- শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়
- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়





