চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ও সকল তথ্য ২০২০-২১

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তিও ২০২০-২১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ও সকল তথ্য ২০২০-২১


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের টপ যেসব বিশ্ববিদ্যালয় গুলো রয়েছে তার মধ্যে চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয় অন্যতম একটি । চারদিকের পরিবেশ আবহাওয়া পাহাড় পর্বতের সুন্দর্যের মধ্যে এই বিশ্ববিদ্যালয়টি সবাইকে মুগ্ধ করে। অনেক শিক্ষার্থী আছে যারা তার সুন্দর্যে মুগ্ধ হয়ে ভর্তি হতে চায়।  প্রতি বছরই অনেক শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করে । অনেকেরই স্বপ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার কিন্তু সবাই সেই সুযোগ পায়না  শেষ পর্যন্ত যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তারাই ভর্তির সুযোগ  পায় । যাইহোক  আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ও সকল তথ্য নিয়ে আলোচনা করব।


আবেদন শুরুঃ


আবেদন শুরুর তারিখ: ১২ এপ্রিল ২০২১ (সকাল ১০.৩০)

আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২১ (রাত ১১.৫৯)

ফি জমাদানের শেষ তারিখ: ০২ মে ২০২১

আবেদন ফি: ৬৫০/- টাকা

প্রবেশ পত্র ডাউনলোড: ০১ জুন ২০২১ (শুরু)

ভর্তি পরীক্ষা: ২০ আগষ্ট থেকে ২৭ আগষ্ট ২০২১

আবেদন লিংক : admission.cu.ac.bd




চবির ইউনিট পরিচিতিঃ


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪ টি মূল ইউনিট ও ২ টি সাব বা উপ-ইউনিট রয়েছে।

A  ইউনিট = সকল বিজ্ঞান ও জীববিজ্ঞান বিভাগ  ইনস্টিটিউট।
B   ইউনিট = কলা ও মানবিক অনুষদ।
C ইউনিট = বিজনেস স্টাডিজ অনুষদ।
D  ইউনিট = সামাজিক বিজ্ঞান অনুষদের সমস্ত বিভাগ।


ভর্তির নতুন তারিখ 


পূর্বের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগে ছিল ২২ জুন থেকে ০১ জুলাই। এখন নতুন তারিখ দেওয়া হয়েছে ২০ আগষ্ট থেকে ২৭;আগষ্ট।

বি’ ইউনিটের পরীক্ষা হবে ২০ ও ২১ আগস্ট,

‘ডি’ ইউনিটে ২২ ও ২৩ আগস্ট,

‘এ’ ইউনিটে ২৪ ও ২৫ আগস্ট,

‘সি’ ইউনিটে ২৬ আগস্ট

এবং ‘বি-১’ ও ‘ডি-১’ উপ-ইউনিটে ২৭ আগস্ট।

এ ছাড়া ভর্তির আবেদনের প্রবেশপত্র ডাউনলোডের সূচি আগামীকাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। ওয়েবসাইটের লিংক: (https://admission.cu.ac.bd/)।






চবির ভর্তির আবেদনের যোগ্যতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য অবশ্যই শিক্ষার্থীকে নির্দিষ্ট যোগ্যতা অর্জন করতে হবে।  আবেদনকারীকে অবশ্যই ২০১৭ বা ২০১৮ সালে মাধ্যমিক/সমমান এবং ২০২০ সালে উচ্চমাধ্যমিক/সমমানের পরিক্ষায় পাশ করতে হবে এবং নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।


A ইউনিট –  মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক  পরীক্ষায় চতুর্থ বিষয় সহ  মোট জিপিএ ৭.৫০ পেতে হবে এবং প্রত্যেক পরীক্ষায় অবশ্যই ৩.৫ হতে হবে।


B ইউনিট:

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক  পরীক্ষায় চতুর্থ বিষয় সহ  মোট জিপিএ ৬.৫ পেতে হবে এবং প্রত্যেক পরীক্ষায় অবশ্যই ২.৭৫ হতে হবে।



B-1 সাব ইউনিট: 

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক  পরীক্ষায় চতুর্থ বিষয় সহ  মোট জিপিএ ৭.০০ পেতে হবে এবং প্রত্যেক পরীক্ষায় অবশ্যই ৩.২৫ হতে হবে।



C ইউনিট –

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক  পরীক্ষায় চতুর্থ বিষয় সহ  মোট জিপিএ ৭.৫০ পেতে হবে এবং প্রত্যেক পরীক্ষায় অবশ্যই ৩.৫ হতে হবে।



D ইউনিট- 

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক  পরীক্ষায় চতুর্থ বিষয় সহ  মোট জিপিএ ৭.০০ পেতে হবে এবং প্রত্যেক পরীক্ষায় অবশ্যই ৩.২৫ হতে হবে।



D-1 সাব ইউনিট: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক  পরীক্ষায় চতুর্থ বিষয় সহ  মোট জিপিএ ৬.০০ পেতে হবে এবং প্রত্যেক পরীক্ষায় অবশ্যই ২.৫ হতে হবে।


আরো পড়ুন! 


সাবজেক্ট ও আসন সংখ্যা


ভর্তির জন্য অনলাইনে যেভাবে আবেদন করবেন।

আবেদনকারীকে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল কার্যাবলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট http://admission.cu.ac.bd এর মাধ্যমে করতে হবে। এ ওয়েবসাইটে আবেদনকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিট/উপ-ইউনিট এর ভর্তি সংক্রান্ত নির্দেশিকা, নােটিশ এবং লিঙ্কসমূহ দেখতে পাবেন। যে কোন ইউনিট/উপ-ইউনিটে আবেদন করার পূর্বে ভর্তি সংক্রান্ত নির্দেশিকা ভালাে করে পড়ে নিন। এছাড়াও অনলাইনে প্রতি পেইজের নির্দেশাবলি পড়ে নিন।

 যে কোন ইউনিট/উপ-ইউনিটে ভর্তির আবেদন করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটের
http://admission.cu.ac.bd লিঙ্কে গিয়ে Apply Now বাটনে ক্লিক করতে হবে।


Apply Now বাটনে ক্লিক করার পর আবেদনকারীর উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রােল নম্বর, পাসের সন ও
বাের্ডের নাম এবং মাধ্যমিক বা সমমান পরীক্ষার রােল নম্বর, পাসের সন ও বাের্ডের নাম প্রদান করার ফর্ম দেখতে পাবেন। তথ্য গুলাে সঠিক ভাবে পুরণ করে Submit বাটনে ক্লিক করতে হবে।


আবেদনকারীর তথ্যসমূহ সঠিক হলে পরবর্তী পেইজে আবেদনকারীর ব্যক্তিগত মােবাইল নম্বর চাওয়া হবে। মােবাইল নম্বর। সঠিক ভাবে প্রদান করে ‘Submit করলে আবেদনকারীর মােবাইলে একটি “Confirmation Code”পাঠানাে হবে।


এই ধাপে Confirmation Code টি চাওয়া হবে এবং সঠিকভাবে তা প্রদান করলেই কেবলমাত্র আবেদনের মূল পেইজে যেতে পারবে।


Confirmation Code প্রদান করে ‘submit করার পর Confirmation Code টি সঠিক হলে আবেদনকারীর একটি প্রােফাইল তৈরি হবে এবং সেখানে আবেদনকারীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার তথ্যাবলি প্রদর্শিত হবে।


আবেদনকারীর যদি কোন কোটা থাকে এবং তিনি সেটা আবেদনে যুক্ত করতে চান তাহলে তার প্রােফাইলে কোটা যুক্ত করার অপশন থেকে তার কাঙ্ক্ষিত এক বা একাধিক কোটা যুক্ত করতে পারবেন।


আবেদনকারীকে তার প্রােফাইলের নির্দিষ্ট অংশে গিয়ে সঠিক মাপের একটি পরিষ্কার ফরমাল ছবি আপলােড করতে হবে। ছবি অবশ্যই নির্দিষ্ট মাপের হতে হবে এবং আবেদনকারীর চেহারা অনাবৃত থাকতে হবে। ছবি আপলােডের সময় দেখানাে নির্দেশিকা ভালাে করে পড়ে তা যথাযথ অনুসরণ করতে হবে। ছবি আপলােড ব্যতিত আবেদনের অন্যান্য ধাপ সম্পন্ন করা যাবে না। ছবি আপলােড করার পর তা পরিবর্তনযােগ্য নহে। পরিবর্তনের প্রয়ােজন হলে সংশ্লিষ্ট কাগজপত্রসহ হেল্প ডেস্কে যােগাযােগ করতে হবে।


আবেদনকারী তার প্রােফাইল এ Units/sub-Units অপশনে ক্লিক করে তিনি কোন কোন ইউনিট/উপ-ইউনিটে আবেদনের যােগ্য তার একটি তালিকা দেখতে পাবেন। উক্ত তালিকায় স্ব স্ব ইউনিট/উপ-ইউনিটের আবেদনের যােগ্যতা দেখতে পাওয়া যাবে। কিন্তু ছবি আপলােড সম্পন্ন না হলে আবেদনকারী কোন ইউনিট/উপ-ইউনিটে আবেদন করতে পারবে না।


আবেদন ফি পরিশোধের নিয়মালী


শিক্ষার্থী যে ইউনিট/উপ-ইউনিটে আবেদন করতে ইচ্ছুক সেই ইউনিট/উপ-ইউনিটের “Apply” বাটনে ক্লিক করলে একটি Private Key পাবেন। সেই Private Key টি ব্যবহার করে মােবাইল ব্যাংকিং ‘বিকাশ অথবা রকেট’ এর মাধ্যমে আবেদনকারীকে ঐ ইউনিট/উপ-ইউনিটের জন্য আবেদন ফি জমা দিতে হবে।বিকাশ এবং রকেট’ এর মাধ্যমে আবেদন ফি পরিশােধ করার নিয়মাবলী নিচে দেয়া হলঃ

বিকাশ’ এর মাধ্যমে আবেদন ফি পরিশােধ করার নিয়ম

১। প্রথমে *247# dial করতে হবে

২| Pay Bill নির্বাচন করুন (অপশন ৫)।

৩। Other অপশন বাছাই করুন (অপশন ২)।

৪| Pay Bill নির্বাচন করুন (অপশন ২)

৫| Biller ID দিন

৬। Input Bill A/c নম্বর নির্বাচন করুন (অপশন ১)

৭| আপনার Private key টি দিন।

৮| Bill month হিসেবে — দিন

৯। Amount এ 550 টাকা দিন

১০| আপনার পিন নম্বর দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন

রকেট’ এর মাধ্যমে মােবাইল হতে আবেদন ফি পরিশােধ করার নিয়ম

১। *322# dial করুন।

২। Payment নির্বাচন করুন (অপশন ১)

৩। Bill Pay নির্বাচন করুন (অপশন ১)।

৪। self বা other নির্বাচন করুন ( অপশন ১ অথবা ২)
[other এর ক্ষেত্রে যার জন্য পরিশােধ করছেন তার নম্বর দিন]

৫| Biller ID  দিন

৬। Bill Number হিসেবে আপনার Private Key দিন

৭| Amount এ 550 টাকা দিন ৮| আপনার পিন কোড দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন।

আবেদন ফি পরিশোধের সময় অবশ্যই আবেদন নিদেশিকাটি ভালভাবে পড়ে নিন ।

বিঃদ্রঃ ২০২০/২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্পূর্ণ বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করেনাই। যখনি প্রকাশ করা হবে আমরা এই পোস্টে আপডেট জানিয়ে দিবো। ইনশাআল্লাহ 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url