বাংলাদেশ রেলওয়েতে আবারো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি -২০২১
বাংলাদেশ রেলওয়েতে আবারো চাকরির সুযোগ। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ০৭টি পদে ২৪ জনকে নতুন করে নিয়োগ দিবে।বাংলাদেশ রেলওয়ে।
নিয়োগের সকল বিস্তারিত তথ্য নিছে দেওয়া হল :
পদ্মা সেতু রেল সংযােগ প্রকল্পে বিভিন্ন পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্পের মেয়াদকালের জন্য মাসিক সাকুল্য বেতনে জনবল
নিয়ােগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেলওয়ে
প্রকল্পের নাম: পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যেকোনো স্থান
বয়স: ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর
আবেদনের নিয়ম: আগ্রহীরা pbrlp.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০Pexel × ৩০০Pexel সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময়: ০১ এপ্রিল ২০২১
আবেদনের যোগ্যতা ও পদ।
১/ সহকারী প্রকৌশলী (সিভিল)
গ্রেড - ৯,
মাসিক সাকুল্য বেতন ৩৫৬০০/-
যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে
বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল): নূন্যতম
সিজিপিএ ২.৭৫
পদ সংখ্যা : ০৫
২/উপ-সহকারী প্রকৌশলী (ওয়ে)
গ্রেড - ১০,
মাসিক সাকুল্য বেতন ২৭১০০/-
যোগ্যতা :সরকার কর্তৃক অনুমােদিত পলিটেকনিক্যাল
ইন্সটিটিউট হতে সিডিল ইঞ্জিনিয়ারিং এ
ডিপ্লোমা: নূন্যতম সিজিপিএ ২.৭৫
পদ সংখ্যা : ০২
৩/ উপ-সহকারী প্রকৌশলী (ব্রীজ)
গ্রেড - ১০,
মাসিক সাকুল্য বেতন ২৭১০०/-
যোগ্যতা : সরকার কর্তৃক অনুমােদিত পলিটেকনিক্যাল
ইন্সটিটিউট হতে সিডিল ইঞ্জিনিয়ারিং এ
ডিপ্লোমা: নূন্যতম সিজিপিএ ২.৭৫
পদ সংখ্যা : ০১
৪/ উপ-সহকারী প্রকৌশলী (সিগন্যাল)
গ্রেড - ১০,
মাসিক সাকুল্য বেতন ২৭১০০/-
যোগ্যতাঃ সরকার কর্তৃক অনুমােদিত পলিটেকনিক্যাল
ইন্সটিটিউট হতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক
ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা : নুন্যতম সিজিপিএ ২.৭৫
পদ সংখ্যাঃ ০১
৫/ উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক)
গ্রেড - ১০,
মাসিক সাকুল্য বেতন ২৭১০০/-
যোগ্যতাঃ সরকার কর্তৃক অনুমােদিত পলিটেকনিক্যাল
ইন্সটিটিউট হতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক
ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা : নুন্যতম সিজিপিএ ২.৭৫
পদ সংখ্যাঃ০১
৬/ উপ-সহকারী প্রকৌশলী (টেলিকম)
গ্রেড - ১০,
মাসিক সাকুল্য বেতন ২৭১০०/-
যোগ্যতাঃ সরকার কর্তৃক অনুমােদিত পলিটেকনিক্যাল
ইন্সটিটিউট হতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রেনিক
ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স/ আইটি
সমতুল্য ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা: নূন্যতম
সিজিপিএ ২.৭৫
পদ সংখ্যাঃ ০১
৭/ রিসেটেলমেন্ট সহকারী
গ্রেড - ১০,
মাসিক সাকুল্য বেতন ২৭১০০/-
যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন
বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী বা সমমানের
সিজিপিএ ২.৭৫
পদ সংখ্যাঃ ১৫
আরো পড়ুন!
সেনাবাহিনী পদে নতুন চাকরি বিজ্ঞপ্তি ২০২১
শর্তাবলীঃ
১। পদ্মা সেতু রেল সংযােগ প্রকল্পে বিভিন্ন পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্পের মেয়াদকালের জন্য মাসিক সাকুল্য বেতনে জনবল নিয়ােগ পরীক্ষা ২০২১-এর বিজ্ঞপ্তি, Online-এ আবেদনপত্র পূরণের নিয়মাবলী, SMS- এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী ও অন্যান্য প্রয়ােজনীয় তথ্যাদি ওয়েবসাইট http://pbrlp.teletalk.com.bd এ পাওয়া যাবে।
২। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://pbrlp.teletalk.com.bd এই ওয়েবসাইটে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ছকে আবেদনপত্র পুরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
ক। Online -এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ১৮/০৩/২০২১ খরি:।
খ। Online -এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ০১/০৪/২০২১ খ্রি:।
৩। বিজ্ঞাপনে উল্লেখিত পদসমূহের মধ্যে একজন আবেদনকারী সমগ্রেডের ১(এক) ক্যাটাগরির বেশী পদে আবেদন করতে পারবেন না।
৪। বিজ্ঞাপন প্রকাশের তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর হতে হবে। কেবলমাত্র মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযােদ্ধার সন্তান এবং
শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। তবে মুক্তিযােদ্ধা ও শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে
বয়সসীমা ১৮-৩০ বছর।
৫। বিভাগীয় প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে Online-এ আবেদন করতে হবে। তবে তাদের
মৌখিক পরীক্ষার সময় প্রত্যয়নপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
৬। উল্লেখিত ৭(সাত) ক্যাটাগরির নিয়ােগ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে। প্রকল্পের মেয়াদ শেষে পদসমূহ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং
নিয়ােগ পত্রই অব্যহতিপত্র হিসেবে গণ্য হবে।
৭। নিয়ােগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি ও কোটা অনুসরণ করা হবে।
৮। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৯। কর্তৃপক্ষ পদ সৃজন, পদোন্নতি, অবসর, মৃত্যু প্রভৃতি কারণে পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
১০। উপজাতি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য/এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক
প্রদত্ত সনদের মূলকপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
১১। মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূলকপি এবং সত্যায়িত অনুলিপির এক কপি সঙ্গে আনতে হবে।
১২। আবেদনপত্র পুরণ সংক্রান্ত শর্তাবলিঃ
ক। Online- আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০
pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
খ। Online- আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে; সেহেতু Online-
আবেদনপত্র Submit করার পূর্বেই পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
গ। প্রার্থী Online- পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনে সহায়ক হিসেবে
সংরক্ষণ করবেন।
ঘ। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান Online- আবেদনপত্র (Application Form) যথাযথভাবে
পুরণ করে নির্দেশনা মতে ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে
কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভূলভাবে আবেদনপত্র Submit সম্পন্ন করা
প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। প্রার্থী উক্ত Applicant's
Copy প্রিন্ট বা Download করে সংরক্ষণ করবেন। Applicant's Copy তে একটি User ID নম্বর দেয়া
থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিয়নাক্ত পদ্ধতিতে যে কোন Teletalk prepaid mobile
নম্বরের মাধ্যমে ০২(দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১০০.০০ (একশত) টাকা ও সার্ভিস চার্জ বাবদ ১২.০০
(বার) টাকাসহ মােট ১১২.০০ (একশত বার) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে
বিশেষভাবে উল্লেখ্য যে, 'Online - আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা
না দেয়া পর্যন্ত Online- আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS:
PBRLP<space> User ID লিখে Scend করতে হবে 16222 নম্বরে
Example: PBRLP ABCDEF
দ্বিতীয় SMS:
PBRLP<space> Yes <space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে
Example: PBRLP YES 12345678
ঙ। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://pbrlp.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে
SMS -এর মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানাে হবে। Online-এ আবেদনপত্রে প্রার্থীর প্রদও
মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা,
SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
চ। SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার
তারিখ, সময় ও পরীক্ষা কেন্দ্র ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রংঙ্গিন Print করে
নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে
অবশ্যই প্রদর্শন করবেন।
ছ। শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User
ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।
(1.) User ID a Qrat PBRLP<space> Help<space> User<space> User ID & Send
to 16222
Example:
PBRLP Help User ABCDEF & send to 16222
(II.) PIN Number a aa PBRLP<spacc> Help<space>PIN<space>PIN No &
send to 16222
Example:
PBRLP Help PIN 12345678 & scend to 16222
জ। Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা
Vas.query@teletalk.com.bd এবং ddhq.br@pbrlp.gov.bd -ই-মেইলে যোগাযোগ করা যাবে।
(Mail এর subject-এ Organization Name: PBRLP, Post Name *****, Applicant's
User IDও Contract Number অবশ্যই উল্লেখ থাকতে হবে।)
১৩. প্রার্থীর যােগ্যতা যাচাই:
যদি কোন প্রার্থী কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলনজনিত অভিযােগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন এবং উক্তরুপ বরখাস্তের পর দুই বছর
অতিক্রান্ত না হলে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
১৪. আবেদনকৃত প্রার্থীগণের মধ্যে হতে প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যােগ্যতার ভিত্তিতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।
ক্ষেত্রমতে, প্রার্থীগণের লিখিত পরীক্ষা/পরীক্ষাসমূহের ফলাফল অনুযায়ী প্রস্তুতকৃত মেধাক্রমের ভিত্তিতে উপযুক্ত প্রার্থীগণকে
মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এ ক্ষেতত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অগ্রগণ্য হবে।
১৫. পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরবর্তীতে SMS এর মাধ্যমে জানানাে হবে।
১৬. নিয়ােগ সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
*** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রশন সম্পন্ন করতে পরামর্শ দেয়া যাচ্ছে।
সার্কুলার



