এসএসসি ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট সমাধান ২০২১-২২

 

এসএসসি ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট সমাধান ২০২১-২২


২০২২ সালের এসএসসি পরিক্ষার্থীদের নির্ধারিত কাজ বা এ্যাসাইনমেন্ট এর প্রশ্ন ও উত্তর ।

 
এসএসসি এসাইনমেন্ট সমাধান ২০২১-২০২২ সম্প্রতি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ( মাউশি) এর অফিসিয়াল ওয়েবসাইট dshe.gov.bd -এ প্রকাশ করা হয়েছে। 

এখন থেকে প্রতি সপ্তাহে SSC এসাইনমেন্ট প্রকাশ করা হবে ।এই এ্যাসাইনমেন্ট শুধুমাত্র যারা ২০২২ সালে এসএসসি পরিক্ষা দিবে তাদের জন্য।   আপনি যদি ২০২২ সালের SSC পরীক্ষার্থী হয়ে থাকেন এবং এসাইনমেন্ট সমাধান খুঁজে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য।

করোনার মহামারির কারণে গত বছর অর্থাৎ ২০২০ সালের ১৮ মার্চ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম বন্ধ স্থগিত করা হয় ।এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলার মত পরিস্থিতি না হওয়ার  ফলে শিক্ষার্থীরা নির্ধারিত সিলেবাস অনুযায়ী তাদের ক্লাসে অংশগ্রহণ করতে পারেনি।

ফলে সিলেবাস বাকি থেকে যায়। এ কারনে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাসও প্রকাশ করা হয়েছে যাতে নির্ধারিত সময়ে এই সংক্ষিপ্ত সিলেবাস শেষ করে নির্ধারিত সময়ে পরিক্ষা দিতে পারে।

তবে শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া বা পড়াশোনায় অব্যাহত রাখতে বিভিন্ন সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নিয়েছে এখনো নিচ্ছে । বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এ নিয়মিত ভাবে প্রত্যেক শ্রেণি কার্যক্রম প্রচার করেছে এবং এখনও করছে।

এছাড়াও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০২০ সাল হতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় অব্যাহত রাখতে প্রতি ক্লাসের জন্য এসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রদান করছে। শিক্ষার্থীরা সরাসরি শ্রেণি কার্যক্রমে অংশ নিতে না পারলেও মাউশির নির্ধারিত এসাইনমেন্টের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছে।

একই ধারাবাহিকতা ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদেরও সিলেবাস শেষ করার লক্ষে সম্প্রতি মাউশির ওয়েবসাইটে  এসএসসি পরীক্ষার্থীদের জন্য এসাইনমেন্ট প্রদান করা হয়েছে।এসএসসি শিক্ষার্থীদের ১ম সপ্তাহের এসাইনমেন্ট প্রদান করা হয়েছে দুটি বিষয়ের উপর। বিষয় দুটি হলোঃ


আরো পড়ুন!


এসএসসি ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট সমাধান 


আজকে আমরা এসএসসি পরিক্ষার্থীদের বাংলা ও গণিত এই দুইটি বিষয়ের এসাইনমেন্ট সম্পর্কে জানবো।আমরা এসাইনমেন্টের সাথে এসাইনমেন্ট উত্তরও দেওয়ার চেষ্টা করবো। শিক্ষার্থীরা এসাইনমেন্ট উত্তর আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারবেন।

আমাদের ওয়েবসাইটে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল শ্রেণীর এসাইনমেন্ট এর প্রশ্ন এবং এসাইনমেন্ট সমাধান প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা এসাইনমেন্ট সংক্রান্ত যেকোন বিষয়ের জন্য আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।

এসাইনমেন্ট সংক্রান্ত নোটিশ

অ্যাসাইনমেন্ট সংক্রান্ত একটি নোটিশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অফিসিয়াল ওয়েবসাইট www.dshe.gov.bd -এ প্রকাশিত হয়েছে, নোটিশটি নিচে দেওয়া হলো।


এসএসসি ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট সমাধান ২০২১-২২

গ্রিড
এসএসসি ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট সমাধান ২০২১-২২



এসএসসি বাংলা এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর

এসএসসি পরিক্ষার্থীদের জন্য  বাংলা এসাইনমেন্ট দেওয়া হয়েছে বাংলা প্রথম পত্র বিষয়ের উপর। এসাইনমেন্ট এর বিষয় বস্তু  নেওয়া হয়েছে ‘সুভা’ গল্প থেকে।

যেহেতু বাংলা সাবজেক্ট সকল গ্রুপের শিক্ষার্থীদের জন্য আবশ্যিক একটা সাবজেক্ট , তাই  এ এসাইনমেন্টের সমাধান সকল গ্রুপের শিক্ষার্থীদের অবশ্যই লিখতে হবে। লেখা সম্পন্ন করে  নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে।

এসাইনমেন্টটি নিচে দেওয়া হলো।

এসএসসি ১ম সপ্তাহের বাংলা  এ্যাসাইনমেন্ট সমাধান ২০২১-২২

উত্তরঃ উত্তরপত্র দেখুন এখানে 


এসএসসি গণিত এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর

এসএসসি পরিক্ষার্থীদের জন্য ২য় যে এ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তা হল  সাধারণ গণিত। আর এই বিষয়টিও নবম শ্রেণীর সকল গ্রুপের শিক্ষার্থীদের জন্য আবশ্যিক সাবজেক্ট । ১ম সপ্তাহের গণিত এসাইনমেন্ট টপিক নেওয়া হয়েছে বীজগণিত অংশ হতে। নিচে এসাইনমেন্ট দেওয়া হলো। সাধারণ গণিত এসাইনমেন্ট প্রশ্ন নিচে দেওয়া হল ।


এসএসসি ১ম সপ্তাহের গণিত এ্যাসাইনমেন্ট সমাধান ২০২১-২২

#সমাধান খুব শীঘ্রই দেওয়া হবে। 


এ্যাসাইনমেন্ট কিভাবে লিখবেন এবং এ্যসাইনমেন্ট সম্পর্কে শিক্ষার্থীদের জন্য নির্দেশনা


১) এসাইনমেন্ট বা নির্ধারিত কাজ লিখার জন্য  এনসিটিবি অনুমোদিত নির্ধারিত শিক্ষাবর্ষের মূল যে পাঠ্যবই সেই বই ব্যবহার করে লিখতে হবে।

২) এ্যাসাইনমেন্ট লিখার জন্য  অন্য কারোর সাহায্য নিলে,অন্যের এসাইনমেন্ট দেখে  কপি করে লিখলে বা গাইড ব্যবহার করে লিখলে সেই এ্যাসাইনমেন্ট বাতিল করা হতে পারে। একই সাথে এসাইনমেন্ট পুনরায় লিখে জমা  দিতে হবে।

৩) এসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তৈরীর ক্ষেত্রে শিক্ষার্থীরা নিজের জ্ঞান  দক্ষতা দিয়ে লিখতে হবে এবং লেখায় সৃজনশীলতা দেখাতে হবে।

৪) প্রতি সপ্তাহের এ্যাসাইমেন্ট বা নির্ধারিত কাজ অবশ্যই নিজে নিজে লিখে জমা দিতে হবে। অন্য কাউকে দিয়ে লেখালে গ্রহনযোগ্য হবে না।

৫)নির্ধারিত কাজ বা এসাইনমেন্ট লেখার সময় পরিষ্কার সাদা কাগজ ব্যবহার করতে হবে।অন্য কোন কালার বা  কোন রঙিন কাগজ ব্যবহার করা যাবে না।

৬) প্রতিটা এ্যাসাইনমেন্ট এর জন্য একটি আকর্ষনীয় কভার পেইজ বা কাগজ ব্যবহার করতে হবে।

৭) এসাইনমেন্টের কভার কাগজে অর্থাৎ প্রথম পৃষ্ঠায় শিক্ষার্থীর নিজের নাম, শ্রেণি, আইডি, বিষয় ও এসাইনমেন্ট শিরোনাম সকল তথ্য  সুন্দর করে লিখে দিতে হবে।

৮) যদি কোন শিক্ষার্থী কোন বিশেষ কারণে শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে থাকেন তাহলে তাকে এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান কে এ সম্পর্কে  জানাতে হবে এবং এ্যাসাইনমেন্ট সম্পর্কে  কথা বলতে হবে। প্রতিষ্ঠান প্রধানের কথা অনুযায়ী যখন বলবে সেই নির্ধারিত সময়ের মধ্যে এ্যাসাইনমেন্ট জমা দিতে হবে।




Next Post Previous Post
1 Comments
  • Touhid
    Touhid ২৩ জুন, ২০২১ এ ৩:৩৮ PM

    অত্যন্ত গুরুত্বপুর্ণ একটি পোষ্ট।

Add Comment
comment url