জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক ইউনিট সম্পূর্ণ প্রশ্নব্যাংক পিডিএফ ডাউনলোড করুন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় স্থানে ধরা যায়।কেননা ঢাবির পরই সবার আকর্ষন থাকে জাবি তে।এটি ১৯৭০ সালে স্থাপিত হয় ঢাকার অদূরে সাভার এলাকায়। বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে অনেকেরই প্রথম আকর্ষন থাকে জাবি।
আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক ইউনিট সম্পূর্ণ প্রশ্নব্যাংক পিডিএফ ডাউনলোড সম্পর্কে জানবো।
জাবি প্রশ্নব্যাংক।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় থেকে একটু ভিন্ন হয়ে থাকে। কেননা জাবি তে আইকিউ থাকে যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে না। যার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আলাদা ভাবে প্রস্তুতি নিতে হয়। তাই ভাল করে প্রস্তুতি নিতে হলে অবশ্যই প্রশ্নব্যাংক সমাধান করতে হবে।কেননা প্রশ্নব্যাংক সমাধান করলে ভর্তি পরীক্ষা সম্পর্কে একটা আত্মবিশ্বাস হয় এবং পরিক্ষায় ভাল করতে হলে অবশ্যই পূর্বের সকল প্রশ্ন ব্যাংক সস্পর্কে ভাল ধারণা থাকতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় A ইউনিট ভর্তি তথ্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় A ইউনিট বা 'ক' ইউনিট হল গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ। ক ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় দুইটায় আলাদা আলাদা ভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। এবং দুটি মিলিয়ে জিপিএ ৮.৫ থাকতে হবে। ক ইউনিটে আসন সংখ্যা ছেলে মেয়ে মিলিয়ে ৪১০ টি সিট বরাদ্দ রয়েছে।
আরো পড়ুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক ইউনিট সম্পূর্ণ প্রশ্নব্যাংক পিডিএফ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক ইউনিট হল বিজ্ঞান বিভাগের ছাত্রদের জন্য। কেননা ক ইউনিট হল গানিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদ। তাই জাবি ক ইউনিটের প্রশ্ন ব্যাংক সমাধান করা ক ইউনিটে ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীর জন্য আবশ্যক। প্রশ্নব্যাংক সমাধান না করলে ভর্তি পরীক্ষার প্রশ্ন সম্পর্কে কোন ধারণা থাকবে না। যার জন্য পরিক্ষা হলে খুবই দুশ্চিন্তায় ভূগতে হবে।
প্রশ্ন ব্যাংক সমাধান করলে পরিক্ষার প্রশ্ন কেমন হতে পারে মানব বন্টন কেমন হবে সেই বিষয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। যার ফলে ভর্তি পরীক্ষায় ভাল করার একটা সুযোগ থাকে।
তাই সকলকে বলবো যে যেই ইউনিটে ভর্তি পরীক্ষা দিবেন সবাই সেই ইউনিটের Question bank solution করুন।
নিচে জাবি ক ইউনিটের প্রশ্নব্যাংক পিডিএফ ডাউনলোড লিংক দেওয়া হলঃ👇👇
ক ইউনিট সম্পূর্ণ পিডিএফ
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ
