৪৩ তম বিসিএস বিজ্ঞপ্তি ও সকল তথ্য |43rd BCS circular

 

৪৩ তম বিসিএস বিজ্ঞপ্তি ও সকল তথ্য


৪৩ তম বিসিএস বিজ্ঞপ্তি ২০২০ প্রকাশ করা হয়েছে অনেক আগেই, তারপর ও নতুন  আপডেট করা হয়েছে তার আবেদনের তারিখ।৪৩ তম বিসিএস এর বিজ্ঞপ্তি তাদের মূল ওয়েবসাইট সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট bpsc.gov.bd তে প্রকাশ করা হয়েছে। 

 যায় হোক আজ আমরা ৪৩ তম বিসিএস এর বিস্তারিত সকল তথ্য ও নতুন আপডেট নিয়ে আলোচনা করবো। 


৪৩ তম বিসিএস বিজ্ঞপ্তি ও সকল তথ্য  ২০২০

বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় ও আলোচিত বিষয় হচ্ছে বিসিএস বা বাংলাদেশ সিভিল সার্ভিস। কেননা বাংলাদেশে সব থেকে জনপ্রিয় ও সম্মানিত পেশা হল বিসিএস। এই বিসিএস এর প্রতি সবাই আগ্রহী। তাই ৪৩ তম BCS  আবেদনের  সার্কুলার প্রকাশ করা হয়েছে। বিসিএস ক্যাডারে  শুন্য পদে অনলাইনে আবেদনের আহবান করা হয়েছে। 



৪৩ তম বিসিএস এর গুরুত্বপূর্ণ তারিখ সমূহ


  • আবেদনপত্র  জমাদান শুরু তারিখ : ৩০ ডিসেম্বর ২০২০ (সকাল ১০.০০ থেকে)

  • আবেদনপত্র জমাদানের শেষ তারিখ : ৩১ মে ২০২১ (বর্ধিত)

  • প্রিলিমিনারী পরীক্ষা : ২২ অক্টোবর ২০২১

  • শূণ্য আসনঃ ১৮১৪টি

  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২০



বয়সসীমা

ক. বয়সসীমার ক্ষেত্রে সাধারণ সকল ক্যাডারের প্রার্থীর জন্য বয়স ২১ হতে ৩০ বছর হতে হবে। এর বেশি বা কম হলে আবেদন করতে পারবে না। (জন্মতারিখ সর্বনিম্ন ০২/০১/১৯৯৯ সর্বোচ্চ ০২/১১/১৯৯০ পর্যন্ত)।

খ. মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থী এবং বিসিএস(স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থীর জন্য একটু বিশেষ সুবিধা তা হল ২ বছর বেশি দেওয়া হয়েছে। যেমন তাদের বয়স ২১ হতে ৩২ বছর (জন্মতারিখ সর্বনিম্ন ০২/০১/১৯৯৯ সর্বোচ্চ ০২/১১/১৯৮৮ পর্যন্ত)


আরো পড়ুন! 



ক্যাডরের নাম ও পদসংখ্যা

সম্প্রতি প্রকাশিত ৪৩ বিসিএস বিজ্ঞপ্তিতে মোট ক্যাডার সংখ্যা ১ হাজার ৮১৪। সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষাক্যাডারে । নিচে সকল ক্যাডারের নাম ও পদ সংখ্যা দেওয়া হলঃ

ক্যাডরের নাম = পদসংখ্যা

  • শিক্ষা  = ৮৪৩
  • প্রশাসন = ৩০০,
  • পুলিশ = ১০০
  • পররাষ্ট্র = ২৫
  • অডিট = ৩৫
  • ট্যাক্স = ১৯
  • কাস্টমস = ১৪
  • সমবায় = ২০
  • ডেন্টাল সার্জন = ৭৫
  • অন্যান্য ক্যাডার = ৩৮৩


বর্তমানে বিসিএস এর  ২৭ টি ক্যাডার পদ রয়েছে সব গুলোর নাম  নিম্নে উল্লেখ করা হলো:

১. বিসিএস (প্রশাসন)

২. বিসিএস (পররাষ্ট্র)

৩. বিসিএস (পুলিশ)

৪. বিসিএস (শুল্ক ও আবগারী)

৫. বিসিএস (নিরীক্ষা ও হিসাব)

৬. বিসিএস (ইকোনমিক)

৭. বিসিএস (কর)

৮. বিসিএস (বানিজ্য)

৯. বিসিএস (সমবায়)

১০. বিসিএস (পরিবার পরিকল্পনা)

১১. বিসিএস (কৃষি)

১২. বিসিএস (আনসার)

১৩. বিসিএস (সাধারণ শিক্ষা)

১৪. বিসিএস (মৎস্য)

১৫. বিসিএস (খাদ্য)

১৬. বিসিএস (স্বাস্থ্য)

১৭. বিসিএস (বন)

১৮. বিসিএস (তথ্য)

১৯. বিসিএস (পশুপালন) 

২০. বিসিএস (ডাক)

২১. বিসিএস (জনস্বাস্থ্য প্রকৌশল)

২২. বিসিএস (গণপূর্ত)

২৩. বিসিএস (রেলপথ প্রকৌশল)

২৪. বিসিএস (রেলপথ ও বানিজ্যিক)

২৫. বিসিএস (পরিসংখ্যান)

২৬. বিসিএস (কারিগরি শিক্ষা)

২৭. বিসিএস (সড়ক ও জনপথ)


প্রিলিমিনারি টেস্টের বিষয় ও নম্বর বণ্টন

সাম্প্রতি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন ও বিষয়াবলী প্রকাশ করা হয়েছে । আমরা জানি BCS পরিক্ষায় এমসিকিউ, লিখিত ও মৌখিক ৩ ভাবেই পরিক্ষা দিতে হয়। প্রত্যেকটির জন্য আলাদা আলাদা নম্বর থাকে।  বিসিএস প্রিলিমিনারির জন্য ২০০ টি এমসিকিউ থাকবে এবং  ২০০ নাম্বারের পরিক্ষা হবে এর জন্য মোট সময় ২ ঘণ্টা ।

প্রতিটি MCQ প্রশ্নের সঠিক ও নির্ভূল উত্তর দিতে হবে। আর প্রত্যেক নির্ভূল উত্তরের জন্য ০১ (এক) নম্বর পাবেন এবং ভুল উত্তরের জন্য ০.৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) নম্বর কর্তন করা হবে।

লিখিত পরীক্ষায় মোট নম্বর থাকে ৯০০ নাম্বার। পাস নম্বর bpcs নির্ধারণ করে দিবে। 

মৌখিক বা ভাইভা পরীক্ষার পাশ নম্বর হবে ৫০ (পঞ্চাশ)।

পরীক্ষার বিষয়নম্বর


  • বাংলা ভাষা ও সাহিত্য = ৩৫
  • ইংরেজি ভাষা ও সাহিত্য =  ৩৫
  • বাংলাদেশ বিষয়াবলি = ৩০
  • আন্তর্জাতিক বিষয়াবলি = ২০
  • পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা = ১০
  • সাধারন বিজ্ঞান = ১৫
  • কম্পিউটার ও তথ্য প্রযুক্তি = ১৫
  • গাণিতিক যুক্তি = ১৫
  • ধারণামূলক বিশ্লেষণ = ১৫
  • নীতি ও সুশাসন = ১০
__________________________
       সর্বমোট = ২০০


৪৩ তম বিসিএস আবেদনের আবারো সময় বাড়লো 

৪৩ তম বিসিএস এর আবেদনের সময় পূর্বের সময় থেকে দুইমাস বাড়ানো হয়েছিল। ৩১ জানুয়ারি শেষ সময় ছিল কিন্তু করোনার সমস্যার জন্য  সকলের সুবিধার্তে আরো ২ মাস বাড়িয়ে আবেদনের শেষ সময় দেওয়া হয়েছে ৩১ মার্চ পর্যন্ত। আবারো তারিখ পরিবর্তন হল নতুন করে আবেদনের শেষ সময় ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ৩০ জুন পর্যন্ত আবেদনের শেষ সময় ধার্য করা হয়েছে। 


৪৩ তম বিসিএস পরিক্ষার তারিখ 

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ৪৩ তম বিসিএস এর পরিক্ষা ১৫ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপি এই পরিক্ষা অনুষ্ঠিত হবে। 


৪৩ তম বিসিএস পরিক্ষার কেন্দ্র 


৪৩ তম বিসিএস পরিক্ষা এবার অনুষ্ঠিত হবে বিভাগীয় ৮ টি শহরে।

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে৷

পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে৷ 


কিভাবে অনলাইনে  আবেদন করতে হবে

প্রথমে বিসিএস আগ্রহী প্রার্থীরা http://bpsc.teletalk.com.bd 

এই ওয়েবসাইটে যেতে হবে।

এই ঠিকানায় যাওয়ার পরে আপনি  3 টি বাটন দেখতে পাবেন। অর্থাৎ আপনার সামনে ৩ টি বাটন শো করবে।

১.জেনারেল ক্যাডারের জন্য আবেদন ফরম
2. টেকনিক্যাল ক্যাডার / পেশাদার ক্যাডারের জন্য আবেদন ফর্ম
৩. সাধারণ এবং টেকনিক্যাল  / পেশাদার (উভয়) ক্যাডারের জন্য আবেদন ফর্ম।


আপনি ইচ্ছা করলে কেবল একটি মাত্র ক্যাডারের জন্য আবেদন করতে পারবেন। আবার একাধিক ক্যাডারের জন্য ও আবেদন করতে পারবেন।


আপনি  যদি কেবল জেনারেল ক্যাডারের প্রার্থী হতে চান তবে জেনারেল ক্যাডারের অ্যাপ্লিকেশন ফর্মের বাটনটি ক্লিক করতে হবে, জেনারেল ক্যাডারের অ্যাপ্লিকেশন (বিপিএসসি ফর্ম -১) দৃশ্যমান হবে।  একইভাবে, আপনি যদি জেনারেল এবং টেকনিক্যাল / প্রফেশনাল ক্যাডারের প্রার্থী হতে ইচ্ছুক হন তবে উভয় ক্যাডারের ৩য় বাটনটি  ক্লিক করে উভয় ক্যাডারের বিপিএসসি ফর্ম -২ প্রদর্শিত হবে।


যদি প্রত্যাশিত বিপিএসসি ফর্ম -১ দৃশ্যমান হয় তবে ফর্মের প্রতিটি অংশ অবশ্যই প্রদত্ত নির্দেশাবলীর সাথে পূরণ করতে হবে।  বিপিএসসি ফর্ম -১ এর তিনটি অংশ রয়েছে: পার্ট -১ ব্যক্তিগত তথ্য, খণ্ড -২ শিক্ষাগত যোগ্যতা, খণ্ড -৩ ক্যাডারের অপশন।  বিপিএসসি ফরম -১ এর জন্য বিস্তারিত নির্দেশাবলী এবং বিপিএসসি ফরম -১ এর প্রতিটি ক্ষেত্রে প্রদত্ত বিস্তারিত তথ্য / নির্দেশাবলী বিপিএসসি ফরম -২ পূরণ করতে হবে।


অনলাইন পেমেন্ট পদ্ধতি


আপনার টেলিটকের মোবাইল নম্বর থেকে আপনাকে এসএমএসের মাধ্যমে 2 ধাপে পেমেন্ট করতে হবে। পেমেন্টের জন্য, আপনাকে প্রথমে আবেদন করতে হবে এবং আপনার ইউজার আইডি জানতে হবে এবং আপনার টেলিটক সিমের পর্যাপ্ত ব্যালেন্স (কমপক্ষে 700 টাকার উপরে) থাকতে হবে।
তারপর নিচের ধাপ গুলো অনুসরণ করতে হবে।


১ম ধাপ :-


আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন


BCS<space>User ID


send the msg to 16222



Example: BCS QRJSGHJ

প্রথম এসএমএস প্রেরণের পরে নীচে বর্ণিত এসএমএসের মত ফিরতি একটি এসএমএস পাবেন।


Reply: Applicant’s Name(your name), Tk-700(100 Tk. for Physically Handicapped, Ethnic Minority Group and Third Gender Group Candidates) will be Charged as Application Fee. Your PIN is (8 digit number) XXXXXXX. To Pay Fee, type BCS < Space>YesPIN and send it to 16222.



২য় ধাপ :-


BCS<space>YES<space>Your Pin


and send it to 16222



Example: BCS YES 12345678

দ্বিতীয় এসএমএসটি প্রেরণের পরে নীচে বর্ণিত এসএমএসের মত ফিরতি আরো একটি এসএমএস পাবেন।


Reply : Congratulations! Applicant’s Name, payment completed successfully for 41st BCS Examination. User ID is (xxxxxxxx) and Password (xxxxxxxx). N.B.: For Lost Password, Please Type BCSHELPSSC Board SSC RollSSC Year and send to 16222

এই ফিরতি এসএমএসের মাধ্যমে আপনাকে সকল ইনফরমেশন জানিয়ে দেয়া হবে।



৪৩ তম বিসিএস সার্কুলার পিডিএফ


প্রিয় বিসিএস পার্থী ভাই ও বোনেরা!  ৪৩ তম বিসিএস এর সার্কুলার পিডিএফ ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন। 

৪৩তম বিসিএস বিজ্ঞপ্তি



বিঃদ্রঃ বিসিএস এর যে কোন তথ্য কোন সমস্যা জনিত কারনে পরিবর্তিত হতে পারে। পরিবর্তন হলে তা পিএসসির ওয়েবসাইটে এবং সংবাদ মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url