ষষ্ঠ শ্রেণি তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ -Class six 3rd week assignment solution 2021
ষষ্ঠ শ্রেণি তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ -Class six 3rd week assignment solution 2021
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষা প্রতিষ্ঠান এখনো বন্ধ থাকায় তোমাদের পড়ালেখা চালিয়ে যেতে তোমাদের জন্য ধারাবাহিক এ্যাসাইনমেন্ট এর ব্যবস্থা করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর গ্রিক অনুযায়ী ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট এর প্রশ্ন তোমরা অনেকেই হাতে পেয়েছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহে যে তিনটি বিষয় দেওয়া হয়েছে ওই তিনটি বিষয়ের অ্যাসাইনমেন্ট এর উত্তর জানবো।
প্রিয় ষষ্ঠ শ্রেণি শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্নের কপি সংগ্রহ করে ফেলেছো। যারা এখনো করনাই ইচ্ছা হলে আমাদের ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে।
আরো পড়ুন!
- তৃতীয় সপ্তাহের সকল শ্রেনির এ্যাসাইনমেন্ট সমাধান ২০২১
- কিভাবে দ্রুত পড়া শিখবেন এবং পড়া মুখস্থ করার অসাধারণ কিছু পরিক্ষিত কৌশল।
ষষ্ঠ শ্রেণি তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১-Class six 3rd week math assignment solution 2021
প্রিয় বন্ধুরা! ষষ্ঠ শ্রেণির জন্য তৃতীয় সপ্তাহে যে তিনটি এ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এর মধ্যে প্রথম হল গণিত।
গণিত একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট এটা তোমরা মন দিয়ে করবে।
গণিত করার জন্য তোমাদের কয়েকটি জিনিস তোমাদের ভালভাবে মনে রাখতে হবে। তাহলে গণিতে তোমরা ভাল করতে পারবে।
১. গাণিতিক সূত্রাবলী। প্রত্যেক অধ্যায়ের সূত্র গুলো খুব ভাল ভাবে শিখতে হবে যেন গণিত করার ক্ষেত্রে ঝটপট মাথায় চলে আসে। যদিও তোমাদের ক্লাসে এখনো তেমন সূত্র নাই তারপরও আগে থেকে জেনে রাখো।
২. সূত্রের প্রয়োগ। প্রত্যেক সূত্র কখন কোথায় প্রয়োগ করতে হবে এইসব বিষয়ে তোমাদের ভাল ভাবে জানা থাকতে হবে।
৩. লিখা স্পষ্ট হতে হবে। প্রত্যেক লাইন একদম স্পষ্ট করে লিখতে হবে। প্রত্যেক সংখ্যা স্পষ্ট হতে হবে যেন টিচার বুঝতে কোন সমস্যা না হয় অন্যথায় সঠিক টা ও ভুল হতে পারে।
৪.নির্ভূল উত্তর। উত্তর সঠিক হয়েছে কিনা সে বিষয়ে লক্ষ রাখতে হবে, উত্তর ভুল হলে পুরো অংকটাই কাটা যাবে ।
তো বন্ধুরা দেরি না করে দেখে নাও ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট গণিত সমাধান।
গণিত প্রশ্নঃ
গণিত সমাধানঃ
ক) নিম্নে ০ থেকে ৭৫ পর্যন্ত মৌলিক সংখগুলো সনাক্ত করে দেখানো হলোঃ
২,৩, ৫, ৭,১১,১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩,৫৯, ৬১, ৬৭, ৭১
খ) নিম্নে ৮ ও ১২ সংখ্যাটির সাধারণ ভাজক নির্ণয় করা হল –
৮ এর ভাজকগুলাে হলাে : ১, ২, ৪, ৮
১২ এর ভােজগুলো হলো ১, ২, ৩, ৪,৬, ১২
এদের মধ্যে সাধারণ ভাজকগুলো হল : ১,২,৪
৮ ও ১২ সংখ্যাটির সাধারন ভাজক = ১,২,৪।
ষষ্ঠ শ্রেণি তৃতীয় সপ্তাহের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১-Class six 3rd week Agriculture assignment solution 2021
প্রিয় বন্ধুরা! ষষ্ঠ শ্রেণির জন্য তৃতীয় সপ্তাহে যে তিনটি এ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এর মধ্যে আরেকটি হল কৃষি শিক্ষা । কৃষি শিক্ষার সমাধান নিচে দেওয়া হলঃ
কৃষি শিক্ষা প্রশ্নঃ
সমাধানঃ
কৃষি এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর
ময়মনসিংহ জেলার তারাকান্দা গ্রামের আদর্শ কৃষক আবদুর রহিম নিজ বাড়িতে ২টি গাভী, ১টি ষাঁড়, ২০টি হাঁস ও ২০টি মুরগি পালন করেন। এছাড়াও বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল এবং পুকুরে নানা ধরনের মাছ চাষ করে থাকেন। তিনি মনে করেন মৌলিক চাহিদাগুলাের অধিকাংশই তার কার্যক্রম থেকে পেয়ে থাকেন। তুমি কী মনে কর , মানুষের মৌলিক চাহিদাগুলাের সবকয়টি কৃষি কার্যক্রমের মাধ্যমে পূরণ করা সম্ভব? যুক্তি দ্বারা তােমার মতামত উপস্থাপন কর।।
উত্তর :
বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আর কৃষিনির্ভর এই দেশের প্রতিটি জনজীবনের জন্যই কৃষির গুরুত্ব অনেক । গোটা পৃথিবীজুড়ে কৃষি হলো আদি, আধুনিক ও অত্যন্ত সম্মানজনক পেশা । কেননা আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আহার্য, যার যোগান দেয় কৃষি । আমাদের নিত্যপ্রয়োজনীয় চাহিদাগুলােও (যেমন- খাদ্য, বস্ত্র , বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা ) বিভিন্নভাবে কৃষিকাজের মাধ্যমে অর্জন করে আসছি পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে।তাই কৃষিকাজ ও কৃষিশিল্পের পরিধি অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত । আমাদের মৌলিক চাহিদাগুলাে পূরণের মাধ্যমে কৃষিকাজ ও কৃষিশিল্পের পরিধি নিম্নে ব্যাখ্যা করা হলাে :
১.খাদ্যঃ
মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলাে খাদ্য। আর কৃষিই আমাদেরকে সেই খাবারের যােগান দেয় । আমাদের নিত্যপ্রয়ােজনীয় প্রধান খাদ্য হলাে চাল । | চাল থেকে তৈরী করা হয় হয় । এই ভাত আামাদের বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য। আমাদের প্রত্যহিক জীবনে যেসব শাকসবজি, ফল-ফলাদি খাওয়ার প্রয়ােজন হয় , যেমন- আলু,গম,ভুট্টা, আম, আপেল ,আনারস,তরমুজ, পেঁপে (তরকারিও ফল উভয় হিসেবেই খেয়ে থাকি), গাজর ইত্যাদি সবই চাষাবাদ করতে হয়। এসব ফলমূল,শাকসবজি কখনাে বাড়ির আঙিনায় , কখনাে বাগান করে , আবার কখনাে জমিতে চাষ করে আমরা কৃষকদের মাধ্যমে উৎপাদন করি। সুতরাং এইটা বলার অপেক্ষা রাখে না যে- শত শত বছর ধরে এই দেশ ও এই অঞ্চলের মানুষের প্রধান খাদ্য চাহিদা কৃষিশিল্পের জন্যই অর্জিত হয়ে থাকে।
২.বস্ত্রঃ
মানুষের নানা ধরনের প্রতিকূল আবহাওয়া , নিরাপত্তা ও নিজের লজ্জা নিবারণ ও সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বস্ত্র পরিধান ও ব্যবহার হয়ে আসছে। যা মানুষের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মােলিক চাহিদা। বস্ত্র তৈরিতে ব্যবহৃত প্রধান কাঁচামাল হলো সুতা , যার সংগ্রাহক কৃষি। এছাড়াও রয়েছে পাট, তুলা , রেশম, তিসি বা ফ্লাক গাছের আঁশ ইত্যাদি।
৩.বাসস্থানঃ
মানবজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় মৌলিক চাহিদা হলো বাসস্থান। বাঁশ, কাঠ, খড়, বেত, গোলপাতা , ছন ইত্যাদি সাধারণত আমাদের গ্রামাঞ্চলে বাসস্থান তৈরিতে ব্যবহৃত প্রধান উপকরণ যা আমরা কৃষি থেকেই পেয়ে থাকি। অপরদিকে শহরাঞ্চলে ইটের পাথরের বাড়িগুলােতে বিভিন্ন নকশা ও কারুকার্য , ছাদ তৈরি ও দরজা-জানালা তৈরিতে কাঠজাতদ্রব্য ব্যবহার করা হয়, যার যোগান কৃষিই দিয়ে থাকে।
৪.শিক্ষাঃ
শিক্ষাই জাতির মেরুদন্ড। আর একজন সু-শিক্ষিত মানুষই হতে পারে একটি দেশের সম্পদ। শিক্ষা আামাদের চতুর্থ গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা। কাগজ , পেন্সিল হলো এই শিক্ষার প্রধান উপকরণ।যা তৈরি হয় কৃষিদ্রব্য বাঁশ, কাঠ, আখের ছােবড়া, ধানের খড়, রাবার, আঠা ইত্যাদি কৃষি পণ্য থেকে।
৫.চিকিৎসাঃ
চিকিৎসা মানব জীবনের অতীব প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা । সকল প্রকার রােগব্যাধির প্রতিকারের জন্য ওষুধ তৈরি করা হয়। সেই ওষুধ আমাদের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমাদের সুস্থ হয়ে ওঠার জন্য এবং রােগ প্রতিরােধ করার জন্য বর্তমানে অ্যালােপ্যাথি (হারবাল), হােমিওপ্যাথি ইউনানী , আয়ুবের্দিক সহ বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রয়োজনীয় বিভিন্ন উপাদান গুলোও আসে কৃষি থেকে । এছাড়া এক ধরনের ছত্রাক উদ্ভিদ থেকে তৈরী হয় পেনিসিলিন নামক জীবন রক্ষাকারী ঔষধটি। এছারাও বিভিন্ন ঔষধী গুণ সম্পন্ন গাছগুলো হলো আমলকি,হরতকি, বয়রা , থানকুনি পাতা , বাসক ইত্যাদি।যা আমাদের বিভিন্ন রােগ-ব্যাধি হতে সুস্থ্য স্বাভাবিক হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উপসংহার : গ্রামীণ অর্থনীতির উন্নয়ন , খাদ্য নিরাপত্তা তথা খাদ্যশস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জন , শিম্পায়ন , দারিদ্র্য দূরীকরণ , গ্রামীণ নারী – পুরুষের এবং বিশেষ করে শিশুদের পুষ্টি সাধনের মাধ্যমে আর্থ- সামাজিক ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে কৃষিশিল্প। কৃষি থেকেই আমরা আমাদের মৌলিক চাহিদার সবগুলো পেয়ে থাকি।দিন দিন কৃষির পরিধি বৃদ্ধি পাচ্ছে। মানুষ আগের থেকে বেশি কৃষির উপর গুরুত্ব দিচ্ছে।আধুনিকতার ছোঁয়াতেও কৃষিশিল্পের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। অত্যাধুনিক এই সমাজের তরুণ যুবকরা নিজেদেরকে কৃষি পেশায় নিয়ােজিত করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে । কৃষির অবদান আজ প্রতিটি ক্ষেত্রে বেড়েই চলেছে। আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিশ্বজুড়ে কৃষি আরও সমৃদ্ধশীল হয়েছে এবং দেশের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ষষ্ঠ শ্রেণি তৃতীয় সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১-Class six 3rd week Domestic science assignment solution 2021
- গার্হস্থ্য বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
১।তােমার গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলাে লেখ। ২। নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলােকে ছকে সাজাও এবং সেই স্থানগুলােতে তােমার পরিবারের সদস্যরা কী কী কাজ করে তা উল্লেখ কর। শােবার ঘর, ড্রইং রুম, রান্নাঘর, খাওয়ার ঘর, পড়ার ঘর, বাথরুম।
উত্তর :
প্রতিটি মানব শিশুর জীবনের প্রথম পরিবেশ হলাে গৃহ। আশেপাশের সবকিছুই নিয়েই আমাদের গৃহ পরিবেশের সৃষ্টি হয়। গৃহের চারপাশে অর্থাৎ ভিতরে ও বাইরের সব অংশ নিয়েই গড়ে ওঠে গৃহ পরিবেশ।
গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলাে হলাে:
- বিভিন্ন ঘর বা কক্ষ
- বারান্দা।
- ছাদ/চালা।
- আঙিনা ইত্যাদি।
নিম্নে উল্লেখিত গ্রহের অভ্যন্তরীন স্থানগুলাে হলাে:
- শােবার ঘর,
- ড্রইং রুম,
- রান্নাঘর,
- খাওয়ার ঘর,
- পড়ার ঘর,
- বাথরুম।
প্রিয় বন্ধুরা! এস্যাইনমেন্ট বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।
নাহয় আমাদের ফেসবুক গ্রুপে তোমার সমস্যার কথা জানাতে পারো। ধন্যবাদ
আমাদের ফেইসবুক গ্রুপঃ







